ঢাকা, বুধবার ১১, ফেব্রুয়ারি ২০২৬ ৯:১৬:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪ ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু

জাপানের সঙ্গে হতে পারে ৭টি চুক্তি-সমঝোতা স্মারক সই

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৮ পিএম, ২১ নভেম্বর ২০২২ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জাপান সফরে দেশটির সঙ্গে নিরাপত্তা সহযোগিতাসহ ৭টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে।পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সফরকালে সাতটি চুক্তি ও এমওইউ নিয়ে আমরা কাজ করছি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো লেটার অফ ইনটেন্ড অন ডিফেন্স কোঅপারেশন। এই সাতটির মধ্যে এক বা দুটি একটু এদিক-ওদিক হতে পারে।

এসব বিষয় আগামী এক থেকে দুই দিনের মধ্যে চূড়ান্ত করার লক্ষ্যে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মাসুদ বিন মোমেন আরও বলেন, এবারের ভিজিটের একটি ইন্টারেস্টিং দিক হলো জাপানের সঙ্গে আমাদের যে সম্পর্কটা ছিল কমপ্রেহেনসিভ রিলেশনশিপ বা পার্টনারশিপ, সেটিকে আমরা স্ট্র্যাটেজিক পার্টনারশিপে রূপান্তর করতে চাই। আর স্ট্র্যাটেজিক রিলেশনশিপ করতে হলে ডিফেন্স কোঅপারেশন একটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট।