ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ২১:৫৪:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

জাপার নতুন প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০৯ পিএম, ১২ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার

জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরীফা কাদের।  ছবি: সংগৃহীত

জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরীফা কাদের। ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরীফা কাদেরকে দলের প্রেসিডিয়াম সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

আজ মঙ্গলবার দলের যুগ্ম-দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে শেরীফা কাদেরকে দলীয় মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি। তিনি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৪৫ থেকে নিযুক্ত সংসদ সদস্য এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী শেরীফা কাদেরকে দলের প্রেসিডিয়াম সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন। ইতোমধ্যে এ আদেশ কার্যকর হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।