জাপার সভায় গান গাইলেন রওশন এরশাদ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৭ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার
রওশন এরশাদ | ছবি : সংগৃহীত
গান গাইলেন রওশন এরশাদ। জাতীয় পার্টির (জাপা) এক মতবিনিময় সভায় দলটির একাংশের চেয়ারম্যান রওশন হঠাৎ গান গেয়ে ওঠেন। এ সময় তার সঙ্গে সুর মেলান এরশাদপুত্র রাহগির আল মাহি সাদ এরশাদও।
আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর গুলশানে রওশন এরশাদের নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় অংশ নেয় জাতীয় মহিলা পার্টির নেত্রীরাও।
জানা গেছে, মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার পর রওশন এরশাদ গান গাওয়ার ইচ্ছা পোষণ করেন। এ সময় সাদ এরশাদ মাইক এগিয়ে দিলে দলীয় সঙ্গীত গাইতে শুরু করেন তিনি।
রওশন এরশাদ গেয়ে ওঠেন, ‘নতুন বাংলাদেশ গড়বো মোরা, নতুন করে আজ শপথ নিলাম।’ এসময় উপস্থিত জাপার নেতাকর্মীরাও তার সঙ্গে গলা মেলান।
মতবিনিময় সভায় রওশন এরশাদ বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি এরশাদের প্রতি অনুরক্ত নেতাকর্মীদের মধ্যে কোনো মতানৈক্য নেই। যারা পল্লীবন্ধুকে মুছে ফেলতে চায়—তারা আলাদা থাকতে পারে। আমি কোনোভাবেই পার্টিকে ছোট করতে পারি না।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় মহিলা পার্টির যুগ্ম মহিলাবিষয়ক সম্পাদক শাহনাজ পারভীন, জাপার রওশনপন্থি অংশের মহাসচিব কাজী মামুনুর রশীদ, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সফিকুল ইসলাম সেন্টুসহ নেতাকর্মীরা।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০



