জারাকে নিয়ে নীলা ইস্রাফিলের বিস্ফোরক মন্তব্য
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৬ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার
ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারার ‘সাহস’ ও ‘ভূমিকা’ নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির সাবেক নেত্রী নীলা ইস্রাফিল। বুধবার (২৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে তিনি তাসনিম জারাকে নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করে বেশকিছু বিস্ফোরক মন্তব্য করেন। এতে তিনি লেখেন, তাসনিম জারা, আজ যাকে ঘিরে করতালি, আলোচনার ঝড়। তার নিঃস্বার্থ উচ্চারণের জন্য প্রশংসা হচ্ছে, তিনি সাহসী, এ কথা শুনে মানুষের মুখ ভরে যাচ্ছে। আমিও বলি, হ্যাঁ, আপনি সাহসী। তবে সেই সাহস কি নিছক ক্যামেরার সামনে দাঁড়িয়ে বুলি আওড়ানো পর্যন্ত সীমাবদ্ধ?
পোস্টে তিনি লেখেন, কারণ আমি জানি আপনার আরেকটা চেহারা। একদিন নাগরিক কোয়ালিশনের প্রোগ্রামে, ডেইলি স্টারের অফিসে আমি ভীষণ অসহায় অবস্থায় তুষারের ভয়ংকর ঘটনার কথা খুলে বলেছিলাম। কান্নাভেজা কণ্ঠে আপনার কাছে সাহায্য চেয়েছিলাম। আমি চেয়েছিলাম একজন নারী হিসেবে আপনি অন্তত আমার পাশে দাঁড়ান। কিন্তু কী করলেন আপনি? ঠান্ডা নীরবতা। ফাঁপা প্রতিশ্রুতি। চোখ ফেরানো। যেন আমার বেদনা আপনার কানে পৌঁছায়নি, যেন আমার ক্ষত আপনাকে স্পর্শই করেনি।
তিনি আরও বলেন, আজ মানুষ আমাকে প্রশ্ন করে, ‘কেন আপনি তার পাশে দাঁড়ালেন, অথচ তিনি আপনার পাশে দাঁড়ালেন না?’ এই প্রশ্নের জবাব দেওয়া আমার জন্য যন্ত্রণাদায়ক, কারণ সত্যিই আমি আপনার পাশে দাঁড়িয়েছি, তবুও আপনি আমার জন্য একটিবারও এগিয়ে আসেননি। আমার এই অবস্থান আজ আমাকে মানুষের বকা খাওয়াচ্ছে, সমালোচনার ঝড় বইছে আমার দিকে।
নীলা লেখেন, তাসনিম জারা, আপনি সাহসী, কিন্তু সেই সাহস আসলেই সাহস? নাকি কেবল প্রদর্শনী সাহস? মঞ্চে দাঁড়িয়ে হাততালি কুড়ানোর সাহস? জনতার সামনে ইমেজ তৈরির সাহস? অন্যায়ের সময় চুপ থাকার সাহস?এটাই কি আপনার রাজনৈতিক চরিত্র? যেখানে সত্য চাপা পড়ে সুবিধার নিচে? যেখানে অন্যের কান্না চাপা পড়ে আপনার নির্লিপ্ত নীরবতায়? যেখানে একজন নারী হয়েও নারীর পাশে না দাঁড়ানোই হয় মূল দর্শন?
সাবেক নেত্রী লেখেন, তাসনিম জারা, আপনি মুখে শক্ত, কিন্তু কাজে দুর্বল। আপনি কণ্ঠে সাহসী, কিন্তু হৃদয়ে কাপুরুষ। ইতিহাস এ চেহারাকে চিহ্নিত করবেই,কারণ ইতিহাস ভণ্ডামিকে কখনো ক্ষমা করে না।
তিনি লেখেন, আপনার কথিত সাহস যদি সত্যিই সাহস হতো, তবে আপনি আমার পাশে দাঁড়াতেন, নীরবতা নয়, একটি অবস্থান নিতেন। কিন্তু আপনি চুপ ছিলেন। এ চুপ থাকা শুধু আপনার নয়, সমগ্র রাজনৈতিক চরিত্রের দেউলিয়া হয়ে যাওয়া।
তিনি আরও লেখেন, আজ মানুষ আপনাকে সাধুবাদ দিচ্ছে, প্রশংসা করছে। কিন্তু একদিন এই প্রশংসাই রূপ নেবে ব্যঙ্গচিত্রে। একদিন মানুষ বলবে,তাসনিম জারা সাহসী ছিলেন, তবে সেই সাহস ছিল কেবল আলো-ঝলমলে মঞ্চের জন্য অন্যের কান্না, অন্যের বেদনা, অন্যের রক্তক্ষরণ তার কাছে মূল্যহীন ছিল।
পরিশেষে তিনি লেখেন, তাসনিম জারা, আপনার এই নীরবতা আপনারই শিকল। আপনি যতই আধুনিকতার মুখোশ পরুন, যতই শক্তিশালী ভঙ্গিতে দাঁড়ান, ইতিহাস আপনাকে মনে রাখবে নীরব, সুবিধাবাদী, মুখোশধারী নারী হিসেবে। শুধুমাত্র উচ্চ শিক্ষিত হলেই হয় না সঙ্গে মানবিক হতে হয়। আর আপনি একজন মানবিক নারী নন।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না




