ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ৮:৪৭:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

জার্মানি পৌঁছেছেন রাষ্ট্রপতি

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৬ এএম, ৩০ অক্টোবর ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানি পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।স্থানীয় সময় শনিবার (২৯ অক্টোবর) দুপুরে তাকে বহনকারী কাতার এয়ারওয়েজের ফ্লাইটটি বার্লিন ব্র্যান্ডেনবার্গ বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

এর আগে, শুক্রবার দিনগত ৩টা ২০ মিনিটে ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপতি ও তার স্ত্রী রাশিদা খান।

জানা গেছে, ১৬ দিনের এই সফরে রাষ্ট্রপতি জার্মানির একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা এবং লন্ডনের একটি চক্ষু হাসপাতালে চোখ পরীক্ষা করাবেন। রাষ্ট্রপতি দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন।

সফর শেষে ১৩ নভেম্বর দেশে ফিরবেন রাষ্ট্রপতি।