ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ০:৪২:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

জার্মানীতে করোনায় নতুন করে ৫০ হাজারের বেশি আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৫ পিএম, ১১ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

জার্মানীতে বৃহস্পতিবার রেকর্ড সংখ্যক ৫০ হাজার ১৯৬ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।
কোভিড-১৯ শুরুর পর এই প্রথম জার্মানীতে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেল। বিদায়ী চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল এই সংক্রমণ বৃদ্ধিকে ‘নাটকীয়’ বলে বর্ণনা করেছেন।
চ্যান্সেলরের নারী মুখপাত্র  বলেন, এই মহামারি মারাত্বকভাবে ফিরে আসছে। তিনি এ অঞ্চলের কর্মকর্তাদের প্রতি করোনার বিস্তার রোধে আরো পদক্ষে গ্রহণের আহ্বান জানান।
সাস্কোনি, বাভারিয়া এবং অতি সম্প্রতি বার্লিন  বেশি মাত্রায় সংক্রমিত রাজ্যগুলোর অন্যতম। এখানকার যে সব মানুষ টিকা নেননি, তাদের ওপর নতুন করে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।
এদিকে, টিকা গ্রহণ না করা লোকদের ওপর সোমবার থেকে বার্লিন রেঁস্তোরা, বার,  বিনোদন কেন্দ্র ও চুল কাটার দোকানে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করবে।
মহামারি শুরুর পর থেকে জার্মানিতে ৪৯ লাখেরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে।