জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটারের করোনা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪১ পিএম, ৬ ডিসেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
জিম্বাবুয়েতে নারী বিশ্বকাপের বাছাইপর্বের মাঝপথেই দেশে ফিরে এসেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। করোনার নতুন ধরন ওমিক্রনের প্রভাবেই এই সিদ্বান্ত। তবে দেশে ফিরে এলেও ইতিহাস গড়ে টাইগ্রেসরা। প্রথম বারের মতো নারী বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ দল। র্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান পায় বিশ্বকাপের টিকিট। এতো বড় খুশির খবরের মধ্যেই করোনার হানা।
সূত্র জানায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জিম্বাবুয়ে ফেরত নারী দলের দুই জন ক্রিকেটার। গত বুধবার (১ ডিসেম্বর) দেশে ফিরে আসে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এরপর তাদের থাকতে হয় বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে। সেখানেই প্রথমবার করা করোনা পরীক্ষায় পজিটিভ এসেছে দুজনের নমুনার ফল।
সোমবার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচ্চপর্যায়ের একাধিক সূত্র দুই নারী ক্রিকেটারের করোনা পজিটিভ হওয়ার খবরটি নিশ্চিত করেছেন। তবে তারা কেউই সে দুই খেলোয়াড়ের নাম প্রকাশ করতে রাজি হননি। শুধু জানিয়েছেন, যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই পরবর্তী ব্যবস্থা নেবে বোর্ড।
এদিকে সোমবার দুপুরে ইতিহাসগড়া নারী দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মধ্যাহ্নভোজের কথা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের। যথাসময়ে সেখানে উপস্থিতও হয়েছিলেন তিনি।
কিন্তু তিনি দেখা না করে শুধু সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেই চলে যান। ধারণা করা হচ্ছে, দুজন খেলোয়াড় করোনায় আক্রান্ত হওয়ার কারণেই এ সিদ্ধান্ত নিতে হয়েছে বিসিবি সভাপতিকে।
এদিকে আইইডিসিআর জানিয়েছে জিম্বাবুয়ে ফেরত নারী ক্রিকেট দলের দুই সদস্য করোনা পজেটিভ; তাদের ওমিক্রন সংক্রমণ কিনা, তা যাচাই করে দেখা হবে।
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী