ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১২:০৪:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন

জিম্বাবুয়ে-মোজাম্বিকে নিহতের সংখ্যা বেড়ে তিন শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০২ পিএম, ২০ মার্চ ২০১৯ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

জিম্বাবুয়ে ও মোজাম্বিকে সাইক্লোনের আঘাতে মৃতের সংখ্যা মঙ্গলবার পর্যন্ত ৩শ’ ছাড়িয়েছে।  দুর্গতদের সহায়তার জন্য উদ্ধার ও ত্রাণকর্মীরা রাতদিন আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।  মোজাম্বিকের প্রেসিডেন্ট ফিলিপ নিউসি বলেন, ‘আমরা ইতিমধ্যে প্রাকৃতিক দুর্যোগের আঘাতে ২শ’র বেশি মৃতের খবর জানতে পেরেছি। এছাড়াও এতে এখনো প্রায় ৩ লাখ ৫০ হাজার লোক মারাত্মক ঝুঁকিতে রয়েছে।’ জিম্বাবুয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ঝড়ে এখন পর্যন্ত প্রায় ১শ লোক মারা গেছে। মৃতের সংখ্যা তিন গুণ বাড়তে পারে।

এদিকে জাতিসংঘ জানিয়েছে, আফ্রিকার দক্ষিণাঞ্চলে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে।  গ্রীষ্ম-মণ্ডলীয় ঝড় সাইক্লোন ইদাইয়ের প্রভাবে ভারী বৃষ্টিপাতের কারণে জিম্বাবুয়ে, মোজাম্বিক এবং মালাউইতে সবমিলিয়ে সাড়েড় ২৬ লাখ মানুষ ভয়াবহগ দুর্যোগের মোকাবিলা করছে।   

মোজাম্বিকের মধ্যাঞ্চলে বন্যায় বহু মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।  জরুরি উদ্ধারকারী দল নৌযান ও হেলিকপ্টারে করে মানুষকে বাড়ির ছাদ ও গাছের ডাল থেকে উদ্ধার করছে।  মোজাম্বিক ও দক্ষিণ আফ্রিকার বিমান বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযানে নেমে পড়েছে।  এনজিও সংস্থা রেসকিউ সাউথ আফ্রিকা জানিয়েছে, তিনটি হেলিকপ্টারের সাহায্যে শুক্রবার রাত থেকে তারা ৩৪ জনকে উদ্ধার করেছে।

-জেডসি