জিয়া আমাকে ৩২ নম্বরে ঢুকতে দেয়নি: শেখ হাসিনা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:২৫ পিএম, ১ জুলাই ২০১৮ রবিবার
আ. লীগের বর্ধিত সভায় বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি পিআইডি
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে দিন বাংলার মাটি থেকে বিদেশ গিয়েছিলাম সে দিন সবাই ছিল। কিন্তু যে দিন দেশে ফিরে এলাম সে দিন কেউ নেই। চোখের সামনে বনানীতে সারি সারি কবর। ফিরে এসে ধানমন্ডি ৩২ নম্বরে ঢুকতে গিয়েছি। সে দিন জিয়াউর রহমান আমাকে ৩২ নম্বরে ঢুকতে দেয়নি। রাস্তায় বসে বাবা মায়ের জন্য দোয়া করেছি।
আজ শনিবার গণভবনে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে এক বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আমার আপন কেউ নেই। কিন্তু আপন হিসেবে পরিবার হিসেবে পেয়েছি আওয়ামী লীগকে। আওয়ামী লীগের নেতাকর্মীদের।
প্রধানমন্ত্রী এ সসময় স্মৃতিচারণ করে বলেন, আমি ছাত্র রাজনীতি করেছি স্কুল জীবন থেকে। ইডেন কলেজ ছাত্রসংসদের ভিপি ছিলাম। ১৯৬২ সাল থেকে মিছিলে গিয়েছি। কিন্তু এতবড় একটা দল চালাব তা কখনো ভাবেনি। এই তৃণমূলই আমাকে নেতৃত্ব দিয়ে সহায়তা করে আসছে।
জিয়াউর রহমানের শাসন ব্যবস্থার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ওই সময়ই ঋণখেলাপি সংস্কৃতি সৃষ্টি করেছে তারা। বিভিন্ন সময় ১৯টি ক্যু হয়েছে। মুক্তিযোদ্ধাদের প্রায় শেষ করে দেওয়া হয়েছিল। বিমান বাহিনীর অফিসার-সৈনিকদের হত্যা করা হয়েছে। একের পর এক ক্যু হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের কারাগারে নিক্ষেপ করে নানা ধরনের নির্যাতন করা হয়েছে।
দেশে ফিরে আওয়ামী লীগকে সংগঠিত করার কথা জানিয়ে দলটির সভাপতি শেখ হাসিনা বলেন, সবাইকে রেখে বিদেশে গেলেও ফিরতে হয়েছে রিক্ত হাতে। কিন্তু দেশের মানুষের ভালোবাসা পেয়েছি। পেয়েছি সবচেয়ে বড় পরিবার আওয়ামী লীগকে।
তিনি বলেন, আমরা সেনা ছাউনি থেকে বাংলাদেশের মানুষকে গণতন্ত্র এনে দিয়েছি। পুরো রাজনীতিকে কলুষিত করে দিয়েছে তারা।
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার এ দেশের মানুষের জন্য আজীবন কাজ করেছেন। অত্যাচার-নির্যাতন সহ্য করেছেন মানুষ ও দেশের কল্যাণে। তার আদর্শে গড়ে ওঠে দেশের কল্যাণে আপনাদেরও কাজ করতে হবে। তবেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে।
আওয়ামী লীগ সভাপতি বলেন, মানুষ দল ত্যাগ করে মন্ত্রিত্বের জন্য, কিন্তু জাতির পিতা মন্ত্রিত্ব ছেড়ে দলকে গড়ে তুলেছিলেন। তিনি আওয়ামী লীগকে সুসংগঠিত করেছিলেন মানুষকে ভালোবেসে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা জাতির পিতার লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ বইগুলো পড়বেন। এগুলো পড়লেই জানতে পারবেন এ দেশের স্বাধীনতা ও মানুষের কল্যাণ এবং সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠা করতে জাতির পিতার চিন্তা-ভাবনার কথা।
উল্লেখ্য, ১৯৭৫ সালে ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন সপরিবারে হত্যা করা হয় তখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে ছিলেন। ১৯৮১ সালে শেখ হাসিনা দেশে ফিরে দলের দায়িত্ব নেন।
- সেনাবাহিনীর মেডিক্যাল কোরে অফিসার ক্যাডেট পদে চাকরি
- সম্পর্কে দূরত্ব বাড়ে ছোট্ট যে ভুলে, বদলান অভ্যাস
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- প্রয়োজন ছাড়াই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? হতে পারে ভয়ংকর ক্ষতি
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- `স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার`
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত











