জীবনে শান্তি চাইলে এই ভুলগুলো এড়িয়ে চলুন
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৮ পিএম, ২৭ আগস্ট ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
জীবন তো আর ঘুড়ি নয় যে হাতে নাটাই নিয়ে তাকে নিয়ন্ত্রণ করা যাবে। নিজের নিয়মেই সে সামনে এগিয়ে চলবে। তবুও আমাদের জীবনে এমন সময় আসে- ‘যখন সময় থমকে দাঁড়ায়/ নিরাশার পাখি দু'হাত বাড়ায়’। কেউ কেউ সামান্য আঘাতেই মুষড়ে পড়েন। স্তব্ধ হয়ে যায় চারপাশ। অনেকে আবার সব ঝড়ঝাপটা সামনে দৃঢ়ভাবে এগিয়ে যেতে পারেন।
মানসিক দৃঢ়তাই একজন মানুষকে কঠিন পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখে সবকিছু সামলাতে সাহায্য করে। একেক জনের মানসিক ক্ষমতা একেক রকম। পরিবেশ-পরিস্থিতি মানুষের মনকে অশান্ত করে তোলে। সেই অশান্তির ছাপ পড়ে জীবনেও। জীবনে শান্তি চাইলে কিছু বিষয় এড়িয়ে চলাই উত্তম। চলুন সেগুলো সম্পর্কে জেনে নিই-
পরিস্থিতিকে দোষারোপ করা
কঠিন পরিস্থিতিতে অনেক মানুষই ভেঙে পড়েন। ভাগ্যকে দোষারোপ করেন। মনে বার বার প্রশ্ন জাগে, ‘আমার সঙ্গেই কেন এমন হলো’। কেউ কেউ কাঁদেন। তাতে মন কিছুটা হালকা হয় হয়তো। কিন্তু ক্রমাগত নিজের কপাল না চাপড়ে কঠিন পরিস্থিতি মেনে নেওয়ার শক্তি সঞ্চয় করুন। নিজেকে বোঝান। কঠিন হলেও সত্য মেনে নিন।
জীবনে শান্তি চাইলে ভালমন্দকে সহজে মেনে নেওয়ার অভ্যাস করতে হবে। একজন মানুষের এগিয়ে চলার পথকে কিছুটা হলেও সহজ করে দিতে পারে এই অভ্যাস। পরিস্থিতিকে না দুষে, নতুন করে সবকিছু কীভাবে গুছিয়ে নেবেন, কীভাবে সামনের দিনগুলো কাটাবেন সেই ছক কষুন।
সমস্যা এড়িয়ে চলা
ভুলকে গুরুত্ব না দেওয়া কিংবা সমস্যা দেখলে এড়িয়ে চলার স্বভাব মানুষকে মানসিকভাবে দুর্বল করে দেয়। জীবনে শান্তি চাইলে মনকে শক্ত রেখে ভুল বা সমস্যা মোকাবিলা করতে শিখুন। ভুল হলে তা শোধরানোর চেষ্টা করুন। সম্ভব না হলে আগামীতে যেন একই ভুল না হয় তা নিশ্চিত করুন।
অনেকেই পরীক্ষার প্রস্তুতি নিয়ে ভয় পান। অঙ্ক মাথায় ঢোকে না বলে এড়িয়ে চলেন। অথচ ভয় না পেয়ে বেশি করে অঙ্ক কষলেই তার সমাধান মেলে। জীবনের সমস্যাগুলোও অঙ্কের মতো।
অতীত নিয়ে পড়ে থাকা
জীবনে অনেক খারাপ অভিজ্ঞতা বা দুর্ঘটনার সম্মুখীন হতে হয় আমাদের। এসব পরিস্থিতি গত হলেও অনেকে তা থেকে বের হতে পারেন না। দিনের পর দিন পড়ে থাকেন অতীতেই। এতে জীবন অশান্তিময় হয়ে ওঠে। তাই অতীত মুছে ফেলে ভবিষ্যতের কথা ভাবুন। মনে সাহস নিয়ে এগিয়ে চলুন। নয়তো জীবন আগাবে না।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০






