জেনে নিন ভিটামিন বি-এর উৎস ও উপকারিতা
স্বাস্থ্য ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৭ পিএম, ১৯ নভেম্বর ২০১৮ সোমবার
ভিটামিন ‘বি’ কি? কেন তা দরকার আমাদের স্বাস্থ্যের জন্য? আজ আমরা জেনে নিবো ভিটামিন বি-এর গুনাগুন এবং তার প্রয়োজনীতা।
ভিটামিন ‘বি’ আমাদের শরীরের কোষের স্বাস্থ্যের উন্নয়ন করে। আমাদের শরীরের সঠিক ভাবে বেড়ে ওঠার জন্য ভিটামিন অত্যন্ত জরুরি। ভিটামিন বি-এর মধ্যে আবার ৮ টি ভাগ আছে। যেমন ভিটামিন বি ১, ভিটামিন বি ২, ভিটামিন বি ৩ ইত্যাদি। এই সব ভিটামিনগুলিকে একসাথে ভিটামিন বি কমপ্লেক্স বলে।
ভিটামিন বি-এর অভাবে আমাদের শরীর নানা সমস্যার সম্মুখীন হতে পারে। সমস্যাগুলি তাহলে এখন আমরা জেনে নিই।
ভিটামিন বি উৎস : ভিটামিন বি আমাদের শরীরের জন্য অতন্ত্য জরুরী। কোন খাবারে ভিটামিন বি থাকে সেইটাও জেনে নেওয়া উচিত আমাদের। মাছ,মুরগির মাংস,পাঠার মাংস,গম ইত্যাদি খাবারের মধ্যে প্রচুর পরিমানে ভিটামিন বি ১ এবং ভিটামিন বি ২ থাকে।
এছাড়া ব্রকোলি, মাশরুম, দই, ভুট্টা, ফুলকপি, আলু, তরমুজ, বাঁধাকপি, কলা, বিভিন্ন ধরণের বেরি ফল ইত্যাদি। মাছ,সবুজ রঙের সবজি,বীটরুট, গম, দুধ এবং দুধের থেকে যে খাবার পাওয়া যায় যেমন ছানা, চীজ,দই ইত্যাদিতে প্রচুর ভিটামিন বি থাকে।
ভিটামিন বি অভাবে যে সমস্যাগুলি দেখা দেয় : ইডিমা-আমাদের শরীরের টিস্যু ফুলে যাওয়া। হঠাৎ ওজন কমে যাওয়া। স্নায়ুতন্ত্রের নানা রকম সমস্যা হওয়া।স্মৃতিভ্রংশ বা স্মৃতিবিলোপ। ডিপ্রেশন।
চেইলসীস মানে ঠোঁট ফেটে যাওয়া। জিভ ফুলে যাওয়া। স্টোমাটাইটিস-জিভ লাল হয়ে যাওয়া। বহুদিন রাতে ঘুম না হওয়ার সমস্যাও হয়।
ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া-রেড ব্লাড সেল্সের কাউন্ট কমে যায়। ফলে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া হয়ে থাকে। পেরনিসিয়াস অ্যানিমিয়া -রেড ব্লাড সেল্সের কাউন্ট কমে যাওয়ার ফলে পেরনিসিয়াস অ্যানিমিয়া হয়ে থাকে।
অনেক সময় গর্ভবতী মহিলারা জন্ম ত্রুটিসহ বাচ্চাদের জন্ম দেন। এটি ঘটে ভিটামিন বি ঘাটতি হলে। স্নায়বিকের সমস্যা,বাচ্চাদের মধ্যে সঠিক ভাবে বেড়ে ওঠার অক্ষমতা দেখা দেয় ভিটামিন বি অভাব ঘটলে।
স্নায়বিকের সমস্যার পাশাপাশি আরেকটি সমস্যা দেখা দেয় ভিটামিন বি-এর অভাবে। কনজান্কটিভাইটিস-চোখের ইনফেকশন হয়ে থাকে। যার ফলে চোখ লাল হয়ে যায়। ক্রমাগত জল পরতে থাকে।
হাইপোগ্লাইসেমিয়া, মাথা ঘোরা, ব্রণ এবং র্যাশ হওয়া ইত্যাদির সমস্যা হয়ে থাকে। বিশেষ করে ত্বকের সমস্যা দেখা দেয়। মুখে নানা রকমের র্যাশ বেরিয়ে যায়। ব্রণও কমতে থাকে না।
ভিটামিন বি-এর ফল পাওয়ার জন্য আমরা সাধারণ উল্লেখিত খাবার খেলেই সেইটা যথেষ্ট। প্রচুর পরিমানের ভিটামিন দরকার পরে আমাদের শরীরে। অনেক সময় খাবারের সাথে সেই ভিটামিন বি-এর পরিমান কম পরে যায় আমাদের শরীরের। তাই অনেকেই ভিটামিনের সাপ্লিমেন্টে খেয়ে থাকেন।
ভিটামিন সাপ্লিমেন্টে কিন্তু সব সময় ডাক্তারের পরামর্শ নিয়েই খাওয়া উচিত। যদি একেবারেই আমাদের শরীরে ভিটামিনের ভাটা পরে তাহলেই আমাদের উচিত সাপ্লিমেন্ট খাওয়া। নাহলে সাধারণ খাবার খেয়ে আমাদের উচিত ভিটামিন বি-এর প্রয়োজন পূরণ করা।
- নতুন করে নির্মিত হল সাবিনা ইয়াসমিনের জনপ্রিয় গান
- টিউলিপকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ
- ১১ জেলার ডিসি প্রত্যাহার, নতুন ডিসি নিয়োগ
- কর কর্মকর্তা তানজিনা সাময়িক বরখাস্ত
- রাজধানী ঢাকার আকাশ মেঘে ঢাকা, বৃষ্টি হতে পারে
- পর্যটন খাত উন্নয়নে বাংলাদেশ-নেপাল যৌথভাবে কাজ করবে
- ৭ মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন প্রধানমন্ত্রীর
- অন্ধকারে ছোট্ট আলো, জোনাকির রহস্যময় জগৎ
- বিশ্ববাজারের প্রভাব, দোলাচলে সোনার দাম
- ইরানে একদিনে সর্বোচ্চ হামলার রেকর্ড
- ঢাকার বাতাসের মানের অবনতি, শীর্ষে থাইল্যান্ডের চিয়াং মাই
- ১৩ দিন বিরতির পর আজ বসছে সংসদ অধিবেশন
- আজ বসছে সরকারি দলের সংসদীয় সভা
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- সুলতানা কামাল: সবুজ মাঠ থেকে স্বপ্নের উড়ান
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
- স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন
- দেশের ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা
- ডানায় রঙের মায়া, প্রজাপতির বিস্ময়কর জগৎ
- দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম
- রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা নাসিমার জীবন শেষ পদ্মায়
- জনসংখ্যা নিয়ন্ত্রণে সব দায় নারীর কাঁধে, নীতিতে ফাঁকফোকর
- ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ
- ১৩ দিন বিরতির পর আজ বসছে সংসদ অধিবেশন
- তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার
- বিশ্ববাজারের প্রভাব, দোলাচলে সোনার দাম




