ঢাকা, রবিবার ০১, নভেম্বর ২০২৬ ২০:৩৫:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা

জেল থেকে মুক্ত পেরুর বিরোধী দলীয় নেতা কিকো

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩০ পিএম, ৩০ নভেম্বর ২০১৯ শনিবার

পেরুর বিরোধী দলীয় নেতা কিকো ফুজিমোরি শুক্রবার কারাগার থেকে ছাড়া পেয়েছেন। ব্রাজিলের নামকরা নির্মাণ প্রতিষ্ঠান ওদেব্রেচ সংশ্লিষ্ট একটি দুর্নীতির মামলায় বিচার-পূর্ব ১৩ মাস বন্দি থাকার পর তিনি মুক্তি পেলেন। খবর এএফপি’র।

খবরে বলা হয়, দেশটির সাংবিধানিক আদালত কেবলমাত্র তার বন্দি সংক্রান্ত একটি আদেশে তাকে কারাগার থেকে মুক্তি দেয়ার নির্দেশ দেয়। অন্যথায় তার বিরুদ্ধে এ দুর্নীতির মামলা চালানো যাবে না।

কারাগারের প্রধান ফটক অতিক্রম করার সময় ফুজিমোরি তার বিশাল সমর্থক গ্রুপ ও সাংবাদিকদের সামনেই তার স্বামীকে জড়িয়ে ধরে বলেন, ‘আমার জন্য এটি ছিল আমার জীবনের সবচেয়ে কষ্টদায়ক অধ্যায়।’

৪৪ বছর বয়সী ফুজিমোরি ২০১৮ সালের ৩১ অক্টোবর থেকে বন্দি ছিলেন।

পেরুর সাবেক চার প্রেসিডেন্টসহ দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ঘুষ দেয়ার কথা ওদেব্রেচ স্বীকার করেন।

ডানপন্থী পপুলার ফোর্স পার্টির নেতা হিসেবে ২০১১ সালের নির্বাচনী প্রচারণার জন্য ব্রাজিলের এ কোম্পানির কাছে থেকে অর্থ নেয়ায় ফুজিমোরিকে অভিযুক্ত করা হয়।