ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ১৯:৩৯:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০

জ্বালানি তেলের দাম বাড়ানোয় সংসদে প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১৫ পিএম, ১৪ নভেম্বর ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় সংসদ অধিবেশনে জ্বালানি তেলের দাম বাড়ানোয় প্রতিবাদ জানিয়েছেন বিরোধী দল জাতীয় পার্টির দুই এমপি। তারা এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। রোববার (১৪ নভেম্বর) পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ দাবি জানান তারা। এছাড়া দাম কমানো সম্ভব না হলে বিকল্প ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা।

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, করোনা মোকাবিলা করে মানুষ যখন ঘুরে দাঁড়াতে শুরু করেছে ঠিক তখন পূর্ব নোটিশ না দিয়ে হঠাৎ করে ডিজেলের দাম ২৩ শতাংশ বৃদ্ধি করা হলো। গত কয়েক বছরে একসঙ্গে এত পরিমাণ মূল্যবৃদ্ধি করা হয়নি।

তিনি বলেন, ডিজেলের দাম বাড়ার পর বাসভাড়া ২৭ শতাংশ, নৌযান ভাড়া ৩৭ শতাংশ বাড়ানো হছে। যেটা তেলের মূল্যবৃদ্ধির তুলনায় অনেক বেশি।

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আল্লাহর ওয়াস্তে আপনি দেশের মানুষের কথা ভেবে তেলের দাম কমান। নাহয় বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ করেন।

দলটির আরেক সাংসদ রুস্তম আলী ফরাজী বলেন, ডিজেলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষকে চরমভাবে আঘাত করেছে। দ্রব্যমূল্যও বেড়ে গেছে। আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম কমে যায় তখন কিন্তু আমাদের এখানে কমানো হয় না। অজুহাত দিয়ে বাড়ানো হলে সেটা কত শতাংশ হতে পারে? আমাদের চিন্তা করা উচিত আমরা কতটা বাড়াতে পারি। বৃদ্ধির পরিমাণ অনেক বেশি হয়ে গেছে।

এ বিষয় প্রধানমন্ত্রীসহ কেবিনেটের নতুন করে চিন্তা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।