ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ১৭:৪৯:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ: ডা. জুবাইদা ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৬ পিএম, ২৫ মার্চ ২০২৬ বুধবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয়’বিষয়ে বিশেষ সভা হয়েছে। আজ বুধবার (২৫ মার্চ) সকালে রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেন।

সূত্রে জানা গেছে, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের কিছু দিন পর মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত নতুন প্রশাসনের সামনে জ্বালানি ও অর্থনৈতিক ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করেছে। বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে অস্থিরতা দেখা দিয়েছে, যা নিত্যপ্রয়োজনীয় পণ্য ও অন্যান্য গুরুত্বপূর্ণ সেবায় বিপর্যয়ের আশঙ্কা তৈরি করছে।

সভায় জানানো হয়েছে, আন্তর্জাতিক এই সংকটের প্রভাব দেশের বাজার ও জনগণের জীবনযাত্রায় কতোটা গভীর হবে, তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তাই সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা জরুরি প্রস্তুতি ও করণীয় পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

সভায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে অবিলম্বে নিয়ন্ত্রণ ব্যবস্থা, মজুত তেলের যথাযথ ব্যবহার, জ্বালানি সরবরাহে স্বচ্ছতা এবং বাজার নিয়ন্ত্রণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি, স্থানীয় প্রশাসন ও শিল্পক্ষেত্রের সঙ্গে সমন্বয় করে জ্বালানি সংকট মোকাবেলার কৌশল নির্ধারণ করার নির্দেশ দেওয়া হয়।

বিশেষজ্ঞরা মনে করছেন, দ্রুত ও সুশৃঙ্খল পদক্ষেপ না নিলে আন্তর্জাতিক সংকট দেশের অভ্যন্তরীণ অর্থনীতি ও জনজীবনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সভায় এ বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে অবিলম্বে বাস্তবায়নযোগ্য পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রস্তুতি, আন্তর্জাতিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও জরুরি সমন্বয় তৎক্ষণিকভাবে কার্যকর করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া হয়েছে।