জয়পুরহাটে চাষ হচ্ছে সূর্যমুখি আলু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫১ এএম, ৩১ ডিসেম্বর ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সীমান্ত সংলগ্ন পূর্ব উচনা গ্রামের মাঠে ফুলে ফুলে ভরে উঠেছে সূর্যমুখি আলুর জমি। ফলন ভালো হওয়ায় লাভের আশা করছেন আলুচাষী কৃষকরা।
পূর্ব উচনা গ্রাম ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, বাজারে উচ্চ ফলনশীল জাতের এস্টোরিক, গ্যানোলা, ডায়মন্ড, পাকরি আলু দেখা গেলেও এখন পাওয়া যাবে উচ্চ ফলনশীল জাতের আরেক আলু নাম হচ্ছে সূর্যমুখি। ফলন যেন ভালো তেমনি খেতেও বেশ সুস্বাদু। পূর্ব উচনা গ্রামের সাইদুর, রেজাউল ও জহিরুল এবার অন্যান্য আলুর পাশাপাশি বাণিজ্যিক ভাবে এক বিঘা জমিতে চাষ করেছেন সূর্যমুখি জাতের আলু। আলুর জমিতে পরিচর্যায় ব্যস্ত সাইদুর । তিনি জানান, দেশি ও হলেন্ড জাতের আলু চাষের নিয়মেই সূর্যমুখি আলু চাষ করেছেন।
রেজাউল জানান, বাজারের বীজের পরিবর্তে বাড়িতে রাখা সূর্যমুখি জাতের আলু বীজ রোপণ করেছি। জহিরুল জানান, আলুর জমিতে কীটনাশকের পরিবর্তে গোবর সার ব্যবহার করেছি। আলু গাছে এখন পর্যন্ত কোন প্রকার পোকা মাকড়ের আক্রমণ দেখা যায়নি। ফুলে ফুলে আলু গাছ গুলো ভরে ওঠায় দেখতে বেশ লাগছে। ভালো ফলন পাওয়া যাবে এমন আশার কথা জানান, সূর্যমুখি আলু চাষী জহিরুল, রেজাউল ও সাইদুর।
একবিঘা জমিতে সূর্যমুখি আলু চাষ করতে ১৫ হাজার টাকা খরচ পড়েছে। বাজারে আলুর দাম ভালো হওয়ায় অধিক লাভ হবে বলেও জানান, জহিরুল ও সাইদুর। পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: লুৎফর রহমান বলেন, দেশে বর্তমানে উচ্চ ফলনশীল জাতের এস্টোরিক, ডায়মন্ড, গ্যানুলা, মিউজিকা, রোজেটা, ভ্যালেনসিয়া, সান-সাইন এবং স্থানীয় ভাবে রোমানা ও পাকরি জাতের আলু চাষ হলেও সূর্যমুখি জাতের আলু নতুন আশার আলো দেখাচ্ছে কৃষকদের। চাষ পদ্ধতি একই রকম। অধিক ফলন ও খেতে অন্যান্য সাধারণ আলুর মতোই। আবার বাজারে দামও ভালো। সেখানে জেলার পাঁচবিবি উপজেলার সীমান্ত সংলগ্ন পূর্ব উচনা গ্রামের কৃষক জহিরুল, সাইদুর ও রেজাউল নামে তিন কৃষক এবার বাণিজ্যিক ভাবে ওই সূর্যমুখি আলুর চাষ করেছে। ফলন ও দাম ভালো পাবেন এমন আশার কথা জানিয়েছেন কৃষকরা।
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার



