জয়পুরহাটে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৮ পিএম, ১৮ এপ্রিল ২০২২ সোমবার
ফাইল ছবি
ধান, আলুর জন্য বিখ্যাত জেলা জয়পুরহাটে এবার মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে। মূল্য পাওয়ায় কৃষকের মুখে ফুটেছে হাসি।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলার বিঘাপ্রতি জমিতে মাত্র ৩ হাজার টাকা খরচ করে মিষ্টি কুমড়ার চাষ করে সেই কুমড়া বিক্রি হচ্ছে ৬০ হাজার টাকা পর্যন্ত। এতে লাভ থাকছে প্রায় ২০ গুন। বাজারে এমন দাম পাওয়ায় জেলার অনেক চাষী মিষ্টি কুমড়া চাষে আগ্রহী হয়ে উঠেছেন।
জয়পুরহাটে এবার ১৫৫ হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার চাষ হয়েছে। সারা বছর কম-বেশি কুমড়ার চাষ হলেও আলুর মৌসুমে এর চাষ বেশি হয় বলে জানা গেছে। কৃষক আলু রোপণের পর সেই জমিতেই মিষ্টি কুমড়ার বীজ রোপণ করেন। যে কারণে জমিতে নতুন করে চাষ করতে হয় না। জেলার আক্কেলপুর উপজেলা এবার কুমড়া চাষে এগিয়ে।
দেখা যায়, ব্যবসায়ীরা সরাসরি কৃষকদের জমি থেকেই পাইকারী দরে কুমড়া কিনে নিয়ে যাচ্ছেন। খুচরা বাজারে ২৫-৪০ টাকা কেজি দরে কুমড়া বিক্রি হলেও কৃষক ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন মাত্র ১৩ থেকে ১৫ টাকা দরে। পূর্ব মাতাপুর গ্রামের কৃষক আবুল ফজল বলেন, এক বিঘা জমিতে প্রথমে আলুর আবাদ করেছিলাম। আলুর সঙ্গে মিষ্টি কুমড়ার বীজও রোপণ করেছিলাম। আলু তোলার পর এখন ফলন আসতে শুরু করেছে। এক বিঘায় ৬০ হাজার টাকার মিষ্টি কুমড়া বিক্রি হবে বলে আশা করছি।
কৃষক মিলন হোসেন বলেন, মিষ্টি কুমড়ায় একবার সেচ ও হালকা কিছু সার দিতে হয়। এতে শ্রমিকের খরচসহ বিঘাপ্রতি সর্বোচ্চ ৩ হাজার টাকা খরচ হয়। আর কুমড়া বিক্রি হবে ৬০ থেকে ৭০ হাজার টাকা। আমার জমিতে থাইল্যান্ড ও ব্যাংককের মিষ্টি কুমড়া রয়েছে।
জামালগঞ্জের কৃষক আশরাফুল ইসলাম বলেন, থাইল্যান্ড, ব্যাংকক, সুইটি ও ওয়ার্ডারবলসহ বিভিন্ন জাতের কুমড়া আমার জমিতে রয়েছে। ৮ শতক জমিতে খরচ পড়েছে ৮০০ টাকা। ১৮ হাজার টাকার কুমড়া বিক্রি করেছি।
এ বিষয়ে জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শফিকুল ইসলাম জানান, জয়পুরহাট জেলায় এবার ১৫৫ হেক্টর জমিতে কুমড়া চাষ হয়েছে। এবার বাজারমূল্যও ভালো। প্রতি হেক্টরে প্রায় ২০ মেট্রিক টন ফলন পাওয়া যায়। এ ব্যাপারে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০



