জয়পুরহাটে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ৬৯ কোটি টাকা বিতরণ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২১ পিএম, ৩ মে ২০২৩ বুধবার
প্রতীকী ছবি
ক্ষুধামুক্ত বাংলাদেশ বিনির্মাণে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় জয়পুরহাট জেলায় ২০২২ সালে এক বছরে ৬৯ কোটি ১১ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা ভাতা বিতরণ করা হয়েছে।
জেলা সমাজসেবা কার্যালয় জানায়, দরিদ্র ও বিপন্ন মানুষের মুখে হাসি ফোটানো এবং ক্ষুধামুক্ত বাংলাদেশ বিনির্মাণে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয় মানব সম্পদ উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বলয় নির্মাণে ৪৭ এর অধিক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। জয়পুরহাট জেলা সমাজসেবা কার্যালয় ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক বছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ৬৯ কোটি ১১ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা ভাতা বিতরণ করা হয়েছে।
এর মধ্যে রয়েছে বয়স্ক ভাতা হিসেবে ৩৭ হাজার ৭৬৩ জনকে দেওয়া হয়েছে ২২ কোটি ৬৫ লাখ ৭৮ হাজার টাকা, বিধবা ও স্বামী নিগৃহিতা ভাতা বাবদ ১৫ হাজার ৫৮৪ জনকে প্রদান করা হয়েছে ৯ কোটি ৩৫ লাখ ৪ হাজার টাকা, প্রতিবন্ধী ভাতা বাবদ ১৬ হাজার ৬৪০ জনকে ১২ কোটি ৭৩ লাখ ১৪ হাজার টাকা, হিজড়া বিশেষ ভাতা বাবদ ১৯ জনকে ১ লাখ ৩৬ হাজার ৮০০ টাকা প্রদান করা হয়েছে।
এছাড়াও প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি ১৮৬ জনকে ৭২ লাখ ৪৫ হাজার টাকা, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠী শিক্ষা উপবৃত্তি বাবদ ১৮৪ জনকে ৮১ লাখ ৬৯ হাজার ৬০০ টাকা, মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বাবদ ৭৬২ জনকে ১৮ কোটি ২৮ লাখ ৮০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠীর মাঝে এককালীন অনুদান বাবদ ২ হাজার ২৩৫ জনকে প্রদান করা হয়েছে ১ কোটি ১১ লাখ ৭৫ হাজার টাকা, ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠীর বিশেষ শিক্ষা সহায়তা বাবদ ১৬১ জনকে ৬ লাখ ৪৪ হাজার টাকা ও ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইসড, জন্মগত হৃদরোগ এবং থালাসেমিয়া রোগীর এককালীন অনুদান বাবদ ৬৭০ জনকে ৩ কোটি ৩৫ লাখ টাকা প্রদান করা হয়েছে।
এ কর্মসূচির আওতায় অসহায়, দরিদ্র লোকজনসহ অন্যান্য সুফলভোগীরা সমাজে এখন মাথা উঁচু করে চলাফেরা করতে পারে বলেও জানান উপ-পরিচালক ইমাম হাসিম
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




