জয়পুরহাট: প্রাথমিকের শিক্ষার্থীরা নতুন চার লাখ বই পাবে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০২০ বুধবার
জয়পুরহাট: প্রাথমিকের শিক্ষার্থীরা নতুন চার লাখ বই পাবে
নতুন বছর জয়পুরহাট জেলার প্রাথমিক স্কুলের শিক্ষার্থীরা চার লাখ নতুন বই পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ঘোষিত ১ জানুয়ারি বই উৎসব চলে দেশের সকল বিদ্যালয়ে।
এ কারণে জয়পুরহাট জেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে ৪ লাখ এক হাজার ৫ শ ৯৪ টি নতুন বই। বিনামূল্যে নতুন বই হাতে পেয়ে আনন্দে মেতে উঠবে শিক্ষার্থীরা।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় প্রাথমিক পর্যায়ে এক লাখ ৩ শ ৬৬ জন শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হবে ৪ লাখ এক হাজার ৫ শ ৯৪ টি নতুন বই। ইতোমধ্যে জেলার প্রতিটি বিদ্যালয়ে ২০২১ শিক্ষা বর্ষের নতুন বই পৌঁছানোর কাজ চলছে ।
জয়পুরহাটে সরকারি প্রাথমিক ও কিন্ডার গার্টেনসহ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ৬ শ ৩৭ টি। শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এক লাখ ৩ শ ৬৬ জন। শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩৭১ টি, পরীক্ষণ বিদ্যালয় ১ টি, এনজিও পরিচালিত বিদ্যালয় ১৩৩ টি, কিন্ডার গার্টেন বা কেজি স্কুল ১০৪ টি, নন রেজি: বিদ্যালয় ৯ টি, উচ্চতর মাদ্রাসা সমন্বিত ১ টি ও অন্যান্য বিদ্যালয় ১৮টি।
মহামারি করোনা কারণে এবার বই উৎসব হবে না। বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।
এ ছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে অভিভাবকরা বিদ্যালয়ে এসে বই নিতে পারবেন বলে জানান, সহকারি প্রাথমিক জেলা শিক্ষা কর্মকর্তা রেজোয়ান হোসেন।
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার






