জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৭ পিএম, ৩০ জুন ২০২৬ মঙ্গলবার
জয়া আহসান
টলিউডের ব্যবসাসফল সিনেমা অর্ধাঙ্গিনীর সাফল্যের পর এবার আসছে এর বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল ‘আজও অর্ধাঙ্গিনী’। প্রায় তিন বছর পর নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় বড়পর্দায় ফিরছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। মুক্তির আগে সিনেমাটির প্রচারণায় এখন কলকাতায় ব্যস্ত সময় কাটছে তার।
নতুন সিনেমা নিয়ে দারুণ আশাবাদী জয়া। তবে সাফল্যের বিষয়ে এখনই কোনো ভবিষ্যদ্বাণী করতে নারাজ এই অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’কে দেওয়া এক সাক্ষাৎকারে আজও অর্ধাঙ্গিনী নিয়ে জয়া বলেন, ‘এই সিনেমাটা যদি দর্শকপ্রিয়তা পায়, তাহলে খুব ভালো লাগবে। তবে ম্যাজিক তো তৈরি করা যায় না, ম্যাজিক হয়ে ওঠে। ম্যাজিক আদৌ হয়েছে কি না, সেটার জন্য আমিও অপেক্ষা করছি।’
আগামী ১ জুলাই জয়া আহসানের জন্মদিন। বিশেষ এই দিনটিকে ঘিরে খুব বেশি আয়োজন না থাকলেও কাছের মানুষ ও অনুরাগীদের ভালোবাসা তাকে আনন্দ দেয়। শৈশবের জন্মদিনের স্মৃতিচারণ করতে গিয়ে জয়া বলেন,‘বন্ধুবান্ধব, কাছের আত্মীয় আর অনুরাগীরা ভালোবেসে মনে রাখেন, সেটাই ভালো লাগে। সেদিন নিজেকে একটু স্পেশাল ভাবতে ইচ্ছে করে। ছোটবেলায় প্রজাপতি ড্রেস পরে জন্মদিন উদযাপনের স্মৃতি এখনও মনে পড়ে। তবে এখন এসব নিয়ে একটু লজ্জাও লাগে।’
অভিনয় আর জন্মদিনের গল্পের ফাঁকে উঠে এসেছে ফুটবলের প্রসঙ্গও। ২০১৮ সালে রাশিয়ায় গিয়ে বিশ্বকাপ উপভোগ করেছিলেন তিনি। এবার যেতে না পারলেও তার সমর্থন রয়েছে পর্তুগালের প্রতি।
তিনি বলেন, ‘পর্তুগালকে খুব ভালোবাসি। রোনালদোকে খুব ভালো লাগে। কিন্তু মুশকিল হচ্ছে, মেসিকেও ভালো লাগে।’
টালিউডে নিজের জায়গা নিয়ে বেশ আত্মবিশ্বাসী এই অভিনেত্রী। তিনি জানান, বাংলাদেশি পাসপোর্ট বহন করলেও কখনো নিজেকে কলকাতার চলচ্চিত্র অঙ্গনের বাইরের মানুষ বলে মনে হয়নি।
জয়া বলেন, ‘এতদিন ধরে এখানে কাজ করছি, কোনোভাবেই মনে হয়নি আমি এই ইন্ডাস্ট্রির বাইরের কেউ। এখানকার প্রযোজনা প্রতিষ্ঠান, পরিচালক ও দর্শক আমাকে একই রকম ভালোবাসা দিয়েছেন। যদি এখানকার বাসিন্দাও হতাম, সম্ভবত একই পরিমাণ কাজই করতাম। বাংলা সিনেমার দর্শকদের জন্যই আমি কাজ করি। আমার মতো করে এই ইন্ডাস্ট্রিকে কিছু দিতে পারলে সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।’
প্রসঙ্গত, অর্ধাঙ্গিনী সিনেমায় ‘মেঘনা’ চরিত্রে অভিনয় করে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন জয়া আহসান। সেই ধারাবাহিকতায় এবার আসছে ‘আজও অর্ধাঙ্গিনী’। সবকিছু ঠিক থাকলে আগামী ৩ জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত







