জয়ের পথে মমতা, কর্মী-সমর্থকদের উল্লাস
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৫ পিএম, ৩ অক্টোবর ২০২১ রবিবার
ফাইল ছবি
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলের অপেক্ষায় রাজ্যজুড়ে বিরাজ করছে টানটান পরিস্থিতি। গণনা শুরু হতেই এগিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১২ রাউন্ড শেষে ৩৪ হাজার ৯৭০ ভোটে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই রাউন্ডে তিনি ভোট পেয়েছেন ৪৮ হাজার ৮১৩টি। এবং বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা পেয়েছেন ১৩ হাজার ৮৪৩ ভোট। মোট ২১ রাউন্ড গণনা হবে। এর পরই ফল প্রকাশ। পোস্টাল ব্যালট গণনাও এগিয়ে আছেন মুখ্যমন্ত্রী। ৭৭৫ পোস্টাল ব্যালটের গণনা শেষ হয়েছে এরইমধ্যে। অন্যদিকে, মুর্শিদাবাদের দুই কেন্দ্রে চলছে পোস্টাল ব্যালট গণনা।
ভবানীপুরে মমতার ভোটের ব্যবধান যত বাড়তির দিকে কর্মী-সমর্থদের উল্লাসের ছবিও ধরা পড়ছে। অন্যদিকে, শমসেরগঞ্জ এবং জঙ্গিপুরেও তৃণমূল ভালো ভোটের ব্যবধানে এগিয়ে থাকায় কোথাও বাজি ফুটিয়ে, কোথাও আবির খেলে আনন্দে মেতেছেন তৃণমূল কর্মী-সমর্থকরা।
ভবানীপুর উপনির্বাচনে ভোট পড়েছে ৫৭ শতাংশের সামান্য বেশি। গত ২৬ এপ্রিলের বিধানসভা ভোটে এই কেন্দ্রে ভোট পড়েছিল প্রায় ৬২ শতাংশ। তৃণমূলের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় জিতেছিলেন ২৮,৭১৯ ভোটের ব্যবধানে। এপ্রিলের নির্বাচনের তুলনায় সেপ্টেম্বরের উপনির্বাচনে কিছুটা কম ভোট পড়লেও ভবানীপুরে এর আগের উপনির্বাচনের তুলনায় কিন্তু অনেকটা বেশি ভোট পড়েছে এ বার। ২০১১ সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর এই কেন্দ্রেই উপনির্বাচনে জিতে আসেন মমতা। তাতে ভোট পড়েছিল ৪৫ শতাংশেরও কম। মমতা জিতেছিলেন ৫৪ হাজারের কিছু বেশি ভোটে।
ভবানীপুরে এ বার মোট প্রার্থীর সংখ্যা ১২। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছিল আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে। সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস। ঘটনাচক্রে, তিনিও পেশায় আইনজীবী।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম










