জয় দিয়ে ম্যাচ শেষ করল বাংলাদেশের মেয়েরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৮ এএম, ২৮ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন ওমেনস ভলিবল চ্যালেঞ্জ কাপ- ২০২১ নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ৩-২ সেটে জিতে পঞ্চম স্থান পেয়েছে বাংলাদেশ। টানা চার হারের পর জয় দিয়ে এ আসর শেষ করল মেয়েরা।
সোমবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে মালদ্বীপের কাছে প্রথম সেটে ২৫-১৭ পয়েন্টে হারের পর দুই সেট বাংলাদেশ জিতে নেয় ২৫-২৩ ও ২৫-১৮ পয়েন্টে। চতুর্থ সেটে মেয়েরা ফের হেরে বসে ২৩-২৫ পয়েন্টে। পঞ্চম সেটে জমজমাট লড়াইয়ের পর বাংলাদেশ জিতে নেয় ১৭-১৫ পয়েন্টে।
উদ্বোধনী ম্যাচে কিরগিজস্তানের কাছে ৩-০ সেটে হারের পর উজবেকিস্তানের কাছে ৩-০ সেটে হারে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে নেপালের কাছে ৩-০ সেটে এবং চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩-০ সেটে হারে মেয়েরা।
এ প্রতিযোগিতার ফাইনালে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) মুখোমুখি হবে নেপাল-উজবেকিস্তান। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে কিরগিজস্তান-শ্রীলঙ্কা।
নারী ভলিবল দলের কোচ মফিজুল ইসলাম বলেন, ‘আমরা অনুশীলনে খুব মনোযোগী ছিলাম। মেয়েরা তাদের সেরাটা দিয়েছে। তাদের পারফরম্যান্সে আমি খুশি। এখন সামনের দিনগুলোতে এই অনুশীলনের ধারাবাহিকতা ধরে রাখতে হবে আমাদের।’
অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘আমরা মালদ্বীপের বিপক্ষে এই প্রথম জয় পেয়েছি। এটা দলীয় সমন্বয়ের ফলেই পেয়েছি। এই জয়কে ধরে রাখতে হলে আমাদের দীর্ঘমেয়াদী ট্রেনিং দরকার। পঞ্চম সেটে আমরা কিছুটা স্নায়ুর চাপে পড়ে গিয়েছিলাম। তবে শেষ পর্যন্ত স্নায়ুর চাপ সামলাতে পেরেছি।’
পঞ্চম দিনের ফলাফল
বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন ওমেনস ভলিবল চ্যালেঞ্জ কাপ- ২০২১
উজবেকিস্তান ৩-২ শ্রীলঙ্কা (২৬-২৪, ২৫-১৮, ২০-২৫, ১৯-২৫, ১৫-১২)
নেপাল ৩-০ কিরগিজস্তান (২৫-৮, ২৫-১৪, ২৫-১৭)
বাংলাদেশ ৩-২ মালদ্বীপ (১৭-২৫, ২৫-১৮, ২৫-২৩, ২৩-২৫, ১৭-১৫)
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) এর খেলা
বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন ওমেনস ভলিবল চ্যালেঞ্জ কাপ- ২০২১
তৃতীয় স্থান নির্ধারণী: কিরগিজস্তান-শ্রীলঙ্কা (সকাল ৯টা ৩০ মিনিট)
ফাইনাল : নেপাল-উজবেকিস্তান (১১টা ৩০ মিনিট)
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











