ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৮:৪৯:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

‘জয় বাংলা’ জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত চেয়েছে রাষ্ট্রপক্ষ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৭ পিএম, ২ ডিসেম্বর ২০২৪ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সোমবার (২ ডিসেম্বর) অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক এ তথ্য জানান।তিনি বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আগামী রোববার বিষয়টি শুনানির জন্য আসবে।

এর আগে, ২০২০ সালের ১০ মার্চ জয় বাংলাকে জাতীয় শ্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

এদিকে, ১৫ আগস্টে ‘জাতীয় শোক’ ‍দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় রোববার স্থগিত করেছেন আপিল বিভাগ। যদিও তারও আগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের সাধারণ ছুটি বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার।