ঝুমা-পুতুল কামারের কাজ করে চালাচ্ছেন সংসার
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৭ পিএম, ১৯ জুলাই ২০২১ সোমবার
ঝুমা-পুতুল কামারের কাজ করে চালাচ্ছেন সংসার
বরগুনা জেলার আমতলীতে দুই নারী কামারের কাজ করে সংসার চালাচ্ছেন। ঝুমা কর্মকার ও পুতুল কর্মকার নামের দুই জা’ আমতলী শহরে কামারের কাজ করছেন বেশ কয়েক বছর ধরে। শহরের সদর রোডে তাদের পারিবারিক কামারশালাটি অবস্থিত। সমগ্র জেলায় এ পেশায় তারাই কেবল মাত্র নারী।
আমতলী উপজেলা শহরের আশীষ কর্মকার ও অসীম কর্মকার দুই ভাই মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলে এক প্রকার অনন্যোপায় হয়েই ধুমা ও পুতুল এ পেশায় আসেন। প্রতিদিন পুরুষ কামারের মতো যুদ্ধ করেন আগুন ও লোহার সাথে। ধরে রেখেছেন বংশ পরম্পরায় পেশাটিকে। সংসারে এনেছেন স্বচ্ছলতা।
তারা জানান, করোনা ভাইরাসের কারণে বেচাকেনা কম থাকলেও সম্প্রতি কোরবাণীর ঈদ উপলক্ষে কাজ ও বিক্রি বেড়েছে।
জানা গেছে, আমতলী পৌর শহরের সদর রোডে দুই ছেলে আশীষ কর্মকার ও অসীম কর্মকারকে নিয়ে শ্যাম কর্মকারের কামারশালাটি বেশ জমজমাট ছিল। গত ৬০ বছর ধরে পারিবারিকভাবে এ কাজের সাথে জড়িত তিনি। ২০১০ সালে শ্যাম কর্মকারের বড় ছেলে আশীষ কর্মকার মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়। ২০১২ সালে মারা যান তিনি।। বিধবা হয়ে পড়ে তার স্ত্রী ঝুমা কর্মকার। বৃদ্ধ শ্বশুড় ও দেবর অসীম কর্মকারের পাশাপাশি কামারশালায় কামারের কাজে সহযাগিতা শুরু করেন ঝুমা।
কিছুদিন পর ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হন অসীম কর্মকারও। দুই ছেলের চিকিৎসায় যথাসর্বস্ব হারিয়ে ফেলেন শ্যাম কর্মকার। ৫ বছর ক্যান্সারের সাথে যুদ্ধ করে ২০১৯ সালে ৫ নভেম্বর অসীমও মারা যায়। দুই ছেলেকে হারিয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন বৃদ্ধ বাবা শ্যাম কর্মকার (৮০)।
এমনই মূহুর্তে দুই ছেলের দুই বিধবা স্ত্রী ঝুমা রানী কর্মকার ও পুতুল রানী কর্মকার স্বামীর পরিবারের হাল ধরতে বন্ধ হয়ে যাওয়া তাদের কামারশালায় পুরুষের মতো কাজ শুরু করেন। কারিগরের পাশাপাশি নিজেরা শারীরিক শ্রম দিয়ে প্রতিদিন দা, বটি, কুঠার, হাতুড়ি, ছেনা, চাকু ও খুন্তিসহ লোহার জিনিস পত্র তৈরি করছেন। আগুন এবং লোহার সাথে এ দুই নারীর গভীর মিতালীতে কামারশালা থেকে হওয়া আয় দিয়ে তাদের ৭ সদস্যের পরিবারের জীবিকা চলছে।
তাদের শ্বশুড় শ্যাম কর্মকার বর্তমানে বয়সের ভারে ক্লান্ত। চোখেও কম দেখেন, সারা শরীরের ফোসকা পড়ে চামড়া উঠে যাচ্ছে। বৃদ্ধ শ্বশুড়ের চিকিৎসা, ভরন-পোষণ, এই দুই নারীর দুই সন্তান অন্তু কর্মকার ও অন্তরা কর্মকারের লেখাপড়া ও ননদের দেখভাল চলে এ কাজে অর্জিত টাকা দিয়েই।
নারী কামার পুতুর রানী কর্মকার জানান, স্বামীর ঐতিহ্য ধরে রাখতে দুই জা মিলে কাজে লেগে পড়ি। দিন-রাত লোহা ও আগুনের সাথে যুদ্ধ করে যাচ্ছি। সংসারতো চালাতে হবে।
ঝুমা রানী কর্মকার জানান, যতদিন শক্তি সামর্থ আছে ততদিন স্বামীর ঐতিহ্য ধরে রাখতে চেষ্টা চালিয়ে যাব।
আমতলীর ব্যবসয়ি সমিতির সভাপতি হারুন অর রশিদ হাওলাদার জানান, ঝুমা ও পুতুল সম্পূর্ণ ব্যতিক্রমি একটি পেশায় রয়েছে। সারা জেলায় তারা দুজন ছাড়া আর কোন নারী কামার নেই।
আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান জানান, দুই নারী স্বামীর পরিবারের ঐতিহ্য কামার শিল্পকে ধরে রাখতে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছে। সরকারি বা বেসরকারি সহায়তা পেলে তারা এ পেশায় আরও উন্নতি করতে পারতেন।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি

