ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ২০:৪৩:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

টিকা নিয়ে আলোচনার এখনই উপযুক্ত সময়

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৮ পিএম, ২ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

করোনা প্রতিরোধে টিকা বাধ্যতামূলক করার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের চিন্তাভাবনা করার সময় এসেছে। প্রকৃত অর্থে টিকা নিয়ে আলোচনার এখনই উপযুক্ত সময়।

ইউরোপীয় কমিশন প্রধান উরসালা ভন দার লিয়েন বুধবার এ কথা বলেন। 

এ সময়ে তিনি সদস্যভুক্ত রাষ্ট্রের সরকারগুলোর প্রতি এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, আমি মনে করি এটি এখন বোধগম্য এবং এ বিষয়ে আলোচনার এখনই উপযুক্ত সময়।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আমরা কিভাবে টিকা বাধ্যতামূলকের বিষয়ে উৎসাহিত এবং চিন্তাাভাবনা করতে পারি এ বিষয়ে আলোচনা প্রয়োজন। প্রয়োজন অভিন্ন উপায় গ্রহণ।