টিকা বিতরণে বৈষম্য নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৫ পিএম, ১৯ জানুয়ারি ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
কোভিড-১৯ টিকার বিতরণ নিয়ে বিশ্ব ‘বিপর্যয়কর নৈতিক অবক্ষয়ের’ দ্বারপ্রান্তে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস। তিনি বিভিন্ন দেশ ও টিকা উৎপাদনকারী কোম্পানিগুলোকে বিশ্বব্যাপী আরও সুষ্ঠুভাবে টিকা বিতরণ করার আহ্বান জানিয়েছেন। বিবিসি।
টিকা বিতরণে অসমতার উদাহরণ দিয়ে গেব্রিয়েসুস বলেন, ৪৯টি ধনী দেশ তিন কোটি ৯০ লাখের বেশি ডোজ টিকা পেয়েছে। আর একটি গরীব দেশ মাত্র ২৫ ডোজ টিকা পেয়েছে। ধনী দেশগুলো যেখানে তাদের সব নাগরিককে যথাসম্ভব দ্রুততম সময়ে টিকা দিতে চাইছে, সেখানে গরিব দেশগুলোর জন্য টিকা পাওয়া হয়ে উঠেছে একটি বড় চ্যালেঞ্জ।
গরিব দেশগুলোও যাতে টিকা পায়, সেই লক্ষ্যেই গত এপ্রিলে কোভিড-১৯ ভ্যাকসিনস গ্লোবাল অ্যাকসেস ফ্যাসিলিটি বা কোভ্যাক্স নামের প্ল্যাটফর্ম গড়ে তোলা হয়, যাতে অর্থায়ন করছে বিভিন্ন দাতা দেশ, বিশ্ব ব্যাংকের মত বহুজাতিক সংস্থা এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মত দাতব্য সংস্থা।
আগামী মাস থেকে ডব্লিউএইচও-র কোভ্যাক্স জোটের টিকা সরবরাহ শুরু হওয়ার কথা। বিশ্বজুড়ে ন্যায্যতার ভিত্তিতে সুষ্ঠুভাবে টিকা সরবরাহের প্রতিশ্রুতি নিয়ে গড়ে উঠেছে জোট কোভ্যাক্স। ‘গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস (গ্যাভি) এবং কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনস ( সিইপিআই) এর নেতৃত্বাধীন এই জোট নতুন বছরে নিম্ন ও মধ্যম আয়ের ৯২টি দেশে ১৩০ কোটি ডোজ টিকা পৌঁছে দেওয়ার লক্ষ্য ঠিক করেছে। এরই মধ্যে তারা ২০০ কোটি ডোজ টিকা সরবরাহের জন্য চুক্তিবদ্ধ হওয়ার ঘোষণাও দিয়েছে।
কিন্তু এখন ধনী দেশগুলোর মধ্যে টিকা মজুদের মানসিকতা দেখা যাচ্ছে বলে কয়েকটি দেশ উদ্বেগ প্রকাশ করেছে। স্বল্প-আয়ের দেশগুলোকে পেছনে ফেলে রেখে উচ্চ-আয়ের দেশগুলো আগে নিজেদের চাহিদা মেটাতে টিকা মজুদ করতে তৎপর হয়েছে। সে কারণে সমতার ভিত্তিতে টিকা বিতরণের উদ্যোগ এখন ‘মারাত্মক ঝুঁকিতে’ পড়েছে বলে মনে করছেন ডব্লিউএইচও প্রধান গেব্রিয়েসুস।
ডব্লিউএইচও’র নির্বাহী বোর্ডের বার্ষিক এক ভার্চুয়াল বৈঠকে সোমবার তিনি বলেন,‘টিকা মজুদ করা, টিকার বাজারে বিশৃঙ্খলা, অসহযোগিতামূলক আচরণ এবং নানা সামাজিক ও অর্থনৈতিক বাধা সৃষ্টি হওয়ায় কোভ্যাক্সের টিকা বিতরণে দেরি হতে পারে এবং ঠিক ওই পরিস্থিতিই দেখা দিতে পারে যা এড়ানোর জন্য কোভ্যাক্স জোট গঠন করা হয়েছিল।’
-জেডসি
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন










