টি-টোয়েন্টি বিশ্বকাপের তারিখ ঘোষণা
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৯ এএম, ২৯ জুলাই ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ দুটি আসর অনুষ্ঠিত হয়েছিল অক্টোবর-নভেম্বরে। তবে এবার অনেকটা এগিয়ে আগামী বছরের জুনে মাঠে গড়াবে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটের বিশ্বকাপ।
ওয়ানডে বিশ্বকাপের মাঝেই বাজতে শুরু করবে টি-টোয়েন্টির ডামাডোল। ২০ ওভারের এই বৈশ্বিক আসরের যৌথ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। আর জুন মাস জুড়েই থাকবে এই বিশ্বকাপ।
ক্রিকেট বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, আগামী বছরের ৪ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যার পর্দা নামবে ৩০ জুন। এবার বিশ্বকাপে একদম নতুন কিছু ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচ গড়ানোর সম্ভাবনা রয়েছে। আর অনুমিতভাবেই সেই ভেন্যুগুলো যুক্তরাষ্ট্রের। ফ্লোরিডা ছাড়াও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সংক্ষিপ্ত তালিকায় আছে মরিসভিলা, ডালাস ও নিউইয়র্ক।
এই আসরে মোট ২০টি দল খেলবে। এর মধ্যে পাঁচটি করে দল চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে প্রথম রাউন্ডে। আর প্রতি গ্রুপের সেরা দুই দল সুপার-৮ এ জায়গা করে নেবে। শেষ আটে দুই গ্রুপে চারটি করে দল খেলবে। এরপর প্রতিটি গ্রুপ থেকে দুটি করে শেষ চারে উঠবে, এরপর ফাইনাল।
বৈশ্বিক এই আসরের ১২ দল আগেই নিশ্চিত হয়েছিল। স্বাগতিক দুই দলের সঙ্গে ২০২২ বিশ্বকাপের শীর্ষ ৮ দল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা সরাসরি খেলবে। এ ছাড়া র্যাঙ্কিং বিবেচনায় জায়গা করে নিয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। আর বিশ্বের পাঁচ অঞ্চল থেকে জায়গা পাবে আরও ৮ দল।
এদিকে ইউরোপ অঞ্চল থেকে সবার আগে উঠে এসেছে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। অন্যদিকে ২০২৪ সালে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কেটেছে পাপুয়া নিউগিনি। ফিলিপাইনকে ১০০ রানে হারিয়ে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের পর বাছাইপর্ব থেকে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত হয় নিউগিনির।
কোয়ালিফায়ার খেলে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনি মূল পর্ব নিশ্চিত করলো। বাকি পাঁচ দল নির্ধারণ হবে আমেরিকা (একটি), আফ্রিকা (দুটি) ও এশিয়া (দুটি) থেকে। সামনেই হবে এই অঞ্চলগুলোর বাছাইপর্ব।
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের