টুইন টাওয়ার হামলার ১৮ বছর আজ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৮ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
আজ ইতিহাসের কলংময় একটি দিন ‘নাইন ইলেভেন’। প্রায় দুই দশক আগে আজকের এই দিনে যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারসহ চারটি স্থাপনায় আত্মঘাতী হামলায় নিহত হন প্রায় তিন হাজার মানুষ। এই ঘটনায় এখনও কেঁপে ওঠে পুরো বিশ্ব।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর। সকাল পৌনে ৯টা। যুক্তরাষ্ট্রের চারটি যাত্রীবাহী বিমান ছিনতাই করে ১৯ মুসলিম চরমপন্থী। আত্মঘাতী হামলা চালায় নিউইয়র্কের ম্যানহাটনের টুইন টাওয়ারে। হামলা হয় মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনেও।
যুক্তরাষ্ট্রের বুকে দানবীয় এই থাবা বদলে দেয় পৃথিবীর মানবিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক অবস্থা। এ ঘটনায় মারা যায় প্রায় তিন হাজার মানুষ। আহত হন আরো ছয় হাজার।
মর্মান্তিক ওই হামলার পর যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেন। যার রেশ চলছে এখনও। নাটের গুরু ওসামা বিন লাদেনকে পাকিস্তানে হত্যা করা হলেও চলছে সন্ত্রাসবিরোধী অভিযানের নামে হত্যাযজ্ঞ!
নাইন ইলেভেনের পর বিশ্বব্যাপী জঙ্গিবাদ আরও উসকে যায়। সিরিয়া, লিবিয়া, ইয়েমেনসহ পুরো আরব বিশ্বে ছড়িয়ে পড়েছে অস্থিরতা।
এদিকে নতুন করে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ভেস্তে যাওয়ায় সন্ত্রাসবাদ আরও বাড়তে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। আবার নিউজিল্যান্ডে মসজিদে হামলায় মুসলিম হত্যার ঘটনায় ডানপন্থীদের যে উত্থান তা ভাবিয়ে তুলেছে সবাইকে।
আর ইউরোপজুড়ে যে অভিবাসন সংকট চলছে, সেটিও মূলত নাইন ইলেভেন পরবর্তী বিভিন্ন পদক্ষেপের রেশ। বিশ্লেষকরা বলছেন, বর্তমান প্রেক্ষাপটে বিশ্বশান্তির কল্যাণে সবাইকে এক হয়ে কাজ করার সময় এসেছে।
-জেডসি
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক