ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১০:৫৬:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

টুঙ্গিপাড়ার কর্মসূচি শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী 

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১৩ পিএম, ৩১ মে ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাষ্ট্রীয় কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় ফিরেছেন।মঙ্গলবার (৩১ মে) বিকেল ৪টা ৯ মিনিটে তিনি সফরসঙ্গীদের নিয়ে টুঙ্গিপাড়া হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা দেন। এর আগে একই দিন বাদ জোহর বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে যোগ দেন।

জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে হেলিকপ্টারে করে ঢাকা থেকে জন্মস্থান টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দুপুর ১২টা ১৭ মিনিটে দলীয় নেতাকর্মীরা তাঁকে স্বাগত জানান।

এদিকে একই দিন বেলা সাড়ে ১২টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে পিতাসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, শেখ কবির হোসেন, কাজী আকরাম উদ্দিন আহমেদ, প্রফেসর ডা. এ বি এম আব্দুল্লাহ, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক কর্নেল তৌহিদা নওয়াজেশ রোজী, শাহানা ইয়াসমিন শম্পা, শেখ ফারহান নাসেরসহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।