টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৩ এএম, ৬ জানুয়ারি ২০২৩ শুক্রবার
ফাইল ছবি
দুই দিনের ব্যক্তিগত সফরে আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচিতে অংশ নেবেন।
এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নবনির্বাচিত জাতীয় পরিষদ, কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভায় অংশ নেবেন তিনি। সভাটি আগামীকাল শনিবার দুপুরে টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টায় ঢাকা থেকে সড়কপথে প্রধানমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দিয়েছেন সরকারপ্রধান। টুঙ্গিপাড়া পৌঁছে প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন।
এ সময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ও পারিবারের সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে।
কার্যালয় সূত্রে আরও জানা যায়, আজ দুপুর ২টায় টুঙ্গিপাড়া থেকে সড়ক পথে প্রধানমন্ত্রীর খুলনার উদ্দেশে রওয়ানা দেয়ার কথা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টায় খুলনা জেলা উপস্থিত হয়ে নির্ধারিত কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সেখান থেকে ফিরে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা টুঙ্গিপাড়ায় রাতযাপন করবেন।
এদিকে আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের চতুর্থ বছর পূর্তি উপলক্ষে আজ (শুক্রবার) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর দৈনিক কর্মসূচি সূত্রে আরও জানা গেছে, আগামীকাল শনিবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয়প্রধান হিসেবে নবগঠিত কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন। এরপর একাত্তরের ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন নবগঠিত কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা।
সাড়ে ১২টায় গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া ও কোটালিপাড়া উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তারপর দুপুর ১টায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজিত সভায় যোগদান করবেন। পরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নবগঠিত জাতীয় পরিষদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এবং উপদেষ্টা পরিষদের প্রথম যৌথ সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- ইউনূসের প্রস্তাবে হাদির স্ত্রী: নিজের যোগ্যতায় চাকরি নেব
- ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫
- সারা দেশে কড়া নিরাপত্তা, রাজধানীতে চেকপোস্ট ও টহল জোরদার
- ব্রাহ্মণবাড়িয়া ২: রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন
- রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান
- বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
- নির্বাচন ও গণভোট সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- প্রচারণা শেষ, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট
- নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল মঙ্গলবার সকালে
- ওমানকে উড়িয়ে দিয়ে জিম্বাবুয়ের শুভসূচনা
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান
- নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি
- ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন ব্যবহারে নির্দেশ
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত
- ওমানকে উড়িয়ে দিয়ে জিম্বাবুয়ের শুভসূচনা
- অক্ষয়কে নানাভাবে প্রেমের প্রস্তাব দেয়ার চেষ্টা করেছি: কঙ্গনা
- মধুচন্দ্রিমার নামে স্বামীকে ফাঁদে ফেলে খুন করাল নববধূ
- টানা দ্বিতীয় জয়ের প্রত্যাশায় নিউজিল্যান্ড
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- ঢাকাসহ আশপাশের আবহাওয়া আজ পরিষ্কার থাকবে
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন











