টেক্সাসে বন্দুকধারীর গুলিতে ৫ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৭ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে শনিবার বন্দুকধারীর এলোপাথারি গুলিতে ৫ জন নিহত এবং ২১ জন আহত হয়েছে। দেশটির পুলিশ এ কথা জানায়। টেক্সাসে এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার বন্দুক হামলার ঘটনা ঘটলো।
ওদেসা পুলিশ প্রধান মাইকেল গোর্কি সাংবাদিকদের জানান, গুলিতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। এছাড়াও ২১ আহত হয়েছেন।
একটি ট্রাফিক স্টপে এই গোলাগুলিতে ৩ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
সন্দেহভাজন হামলাকারী পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে নিহত হয়েছে। ধারণা করা হয় হামলাকারী ছিলো দুইজন।
ওদেসা থেকে ৩০০ মাইল পশ্চিমে টেক্সাস সিটির এলপাসোতে বন্দুকধারীর গুলিতে ২২ জন নিহত হওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে এই বন্দুক হামলার ঘটনা ঘটলো।
পুলিশ জানায়, সন্দেহভাজন হামলাকারী ইউএস মেইল পরিবহনকারী একটি ট্রাক ছিনিয়ে নেয় এবং লোকদের রাস্তায় দাঁড়াতে নির্দেশ দেয়, এরপর সে গুলি চালায়। ওদেসা ও মিডল্যান্ডের আন্তরাজ্য সংযোগ মহাসড়ক ২০’এ এই হামলায় গাড়িগুলোতে ক্ষত সৃষ্টি হয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটে জানান, এটর্নি জেনারেল বিল বার তাকে ঘটনা সম্পর্কে অবহিত করেছেন।
ট্রাম্প বলেছেন, এফবিআই এবং আইন শৃংঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত ও নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।
এদিকে খবরে বলা হয়, ঘটনাস্থল থেকে পেট্রিক ক্রুসিয়াস নামে ২১ বছর বয়সী এক হোয়াইট টেক্সানকে আটক করা হয়েছে।
ওই তরুণ পুলিশকে বলেছে, ম্যাক্সিকানদের লক্ষ্য করে গুলি চালানো হয়।
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ










