টেন মিনিট স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৯ এএম, ৩ আগস্ট ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
অনলাইনভিত্তিক জনপ্রিয় শিক্ষণ প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুলের সব ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে টেন মিনিট স্কুলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
ফেসবুক পেজে দেওয়া এই ঘোষণায় বলা হয়েছে, টেন মিনিট স্কুলের সকল লাইভ ক্লাস, রিভিশন ক্লাস এবং ইংলিশ সেন্টারের অফলাইন ক্লাস আজ (৩ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
প্রসঙ্গত, গত ১৩ জুলাই কোটা সংস্কার আন্দোলনে সমর্থন দিয়ে নিজের ফেসবুক পেজে পোস্ট করেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা নির্বাহী আয়মান সাদিক। সেসময় তিনি লিখেন, ‘কোটা সংস্কার চাই। মেধা হোক সবচেয়ে বড় কোটা’।
এর একদিন পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা। এ ঘটনারও প্রতিবাদ জানান আয়মান সাদিক।
১৫ জুলাই সোয়া ৬টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হামলার প্রতিবাদ জানিয়ে স্ট্যাটাস দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর সাবেক এ শিক্ষার্থী। ঢাবির সাদা-কালো লোগোর ওপর ছোপ ছোপ রক্তের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে আয়মান লিখেন, ‘রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়! আমার ক্যাম্পাসে রক্ত কেন? প্রতিবাদ জানাই।’
তাছাড়া সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কোটা আন্দোলন ২০১৮ সালে শুরু হয়েছিল। তখনও আমি প্রোপারলি (পুরোপুরি) সেই আন্দোলনকে সমর্থন জানিয়েছিলাম। মেধা হবে বাংলাদেশের সবচেয়ে বড় কোটা, এটাতে কোনো ডাউট (সন্দেহ) থাকা উচিত না।
আয়মানের এমন বক্তব্যের পরদিন অর্থাৎ, ১৬ জুলাই অনলাইনভিত্তিক জনপ্রিয় প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুলে ৫ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব বাতিল ঘোষণা করে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড। নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট দিয়ে তথ্যের সত্যতাও নিশ্চিত করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০






