টেস্ট ক্রিকেট: পরাজয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৩ পিএম, ২৯ নভেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
প্রথম ইনিংসে বাংলাদেশের বোলারদের ধৈর্যের পরীক্ষাটা ভালোভাবেই নিয়েছিলেন আবিদ আলী ও আব্দুল্লাহ শফিক। পাকিস্তানের দুই ওপেনার দ্বিতীয় ইনিংসেও রীতিমত বাধার দেয়াল হয়ে দাঁড়িয়েছেন বাংলাদেশের সামনে। যার ফলে চট্টগ্রাম টেস্টে পরাজয়ের দ্বারপ্রান্তে মোমিনুল হকের দল।
তাইজুলের বোলিং নৈপুণ্যে প্রথম ইনিংসে ৪৪ রানের লিড পাওয়া বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থামে মাত্র ১৫৭ রানে। এতে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ২০২ রান। প্রথম ইনিংসে শতক হাঁকানো লিটন দাস এই ইনিংসেও ছিলেন উজ্জ্বল।
তবে ৮৯ বলের মোকাবেলায় তাঁর করা ৫৯ রানের ইনিংসটি ছাড়া আর কেউই প্রত্যাশা মেটাতে ব্যর্থ হলে শুরুর বিপর্যয় কাটিয়ে ওঠা টাইগাররা মাত্র ৫ রানের ব্যবধানেই হারায় শেষ ৪টি উইকেট। যাতে ওই ১৫৭ রানেই শেষ হয় দ্বিতীয় ইনিংস।
জবাবে ২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তান উড়ন্ত সূচনা পায় আবিদ আলী ও আব্দুল্লাহ শফিকের ব্যাটে। দুইজনই হাঁকিয়েছেন অর্ধশতক। যাতে সফরকারীরা এখনই পেতে শুরু করেছেন জয়ের গন্ধ।
আবিদ আলী ১০৫ বলে ৫৬ ও আব্দুল্লাহ শফিক ৯৩ বলে ৫৩ রান করে অপরাজিত আছেন। ফলে জয়ের জন্য শেষ দিনে পাকিস্তানের প্রয়োজন আর মাত্র ৯৩ রান।
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী