ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১:০৬:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

টোল দিয়ে পদ্মা সেতুতে পার হলেন প্রধানমন্ত্রী

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৪ পিএম, ২৫ জুন ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

স্বপ্নের পদ্মা সেতুতে টোল দিলেন জাতির জনক বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বেলা ১১টা ৪৭ মিনিটে পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া পয়েন্টে টোল দেন তিনি।

এর আগে সুধী-সমাবেশে যোগ দিয়ে বেলা ১১টা ২৫ মিনিটে মাওয়া পয়েন্টে স্মারক ডাকটিকিট, স্যুভেনির শিট, উদ্বোধনী খাম এবং বিশেষ সিলমোহর উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে পদ্মা সেতু উদ্বোধনের পর মাওয়া পয়েন্ট থেকে শরীয়তপুরের জাজিরা পয়েন্টের উদ্দেশে যাত্রা শুরুর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

পরে জাজিরা পয়েন্টে পৌঁছে সেতু ও ম্যুরাল ২-এর উদ্বোধনী ফলক উন্মোচন করবেন শেখ হাসিনা। সেখানেও মোনাজাতে যোগ দেবেন তিনি।

এর পর মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়িতে সেতুর উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত দলের জনসভায় যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বিকাল সাড়ে ৫টায় জাজিরা পয়েন্ট থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী।

এদিকে পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে সরকার ও ক্ষমতাসীন আওয়ামী লীগ। সরকারের মূল আয়োজন করা হয়েছে— মূলত পদ্মার দুই পারেই। তবে উদ্বোধনী অনুষ্ঠানটি সারা দেশে একযোগে উদযাপনেরও সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৬৪ জেলার জেলা প্রশাসককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।