ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৯:৫৩:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে চাকরি, বেতন ১ লাখ ৬৩ হাজার

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২২ পিএম, ১৫ জানুয়ারি ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : কোঅর্ডিনেটর- আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন। পদের সংখ্যা : ১টি। আবেদন যোগ্যতা : মাস্টার্স পাস করতে হবে। তবে জার্নালিজম, ব্রডকাস্টিং বা কমিউনিকেশনস বা সমমান বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।


সিজিপিএ ৪ স্কেলের মধ্যে ২.৫ থাকতে হবে। তবে ৫ স্কেলের মধ্যে ৩ থাকতে হবে। পদ সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীদের বয়স ন্যূনতম ২৭-৬০ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের ডেভেলপমেন্ট বা মিডিয়া সেক্টরে ৫ বছরের অভিজ্ঞতা বা ম্যানেজারিয়াল পজিশনে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ১,৬৩,২২৪ টাকা। সঙ্গে টিএ, মোবাইল বিল, মেডিকেল অ্যালায়েন্স, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক দুইদিন ছুটি, ইনস্যুরেন্স, গ্র্যাচুয়েটি বা উৎসব ভাতা বছরে ২ বার প্রদান করা হবে।

আবেদন যেভাবে : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। 

আবেদনের শেষ তারিখ : ২৮ জানুয়ারি, ২০২৩