ট্রাম্পকে ছাড়লেন হোমল্যান্ড সিকিউরিটির প্রধান নিয়েলসেন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৪ পিএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে তার আস্থাভাজন কয়েকজন কর্মকর্তা ও মন্ত্রী পদত্যাগ করেছেন। এবার সেই ধারাবাহিকতায় পদত্যাগ করলেন দেশটির হোমল্যান্ড সিকিউরিটির প্রধান ক্রিস্টজেন নিয়েলসেন। ট্রাম্পের বেশ কিছু বিতর্কিত অভিবাসন নীতির বাস্তবায়নের সাথে যুক্ত ছিলেন তিনি। আর প্রেসিডেন্ট ট্রাম্পের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত সফরের কয়েকদিনের মাথায় পদত্যাগ করলেন নিয়েলসন।
রবিবার নিয়েলসেনের পদত্যাগের কথা নিশ্চিত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসি ও এএফপির।
এক টুইট বার্তায় নিয়েলসেনের পদত্যাগের কথা নিশ্চিত করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, নিয়েলসেনের পদে স্থলাভিষিক্ত হবেন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন কমিশনার কেভিন ম্যাকালিনান।
পদত্যাগের কোনও কারণ উল্লেখ না করে ক্রিস্টজেন নিয়েলসেন বলেন, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগে কাজ করাকে ‘সম্মানজনক’ মনি করি। তবে এই পদ থেকে সরে যাওয়ার এখনই সঠিক সময়। আমি যখন এখানে যোগদান করেছিলাম তখন থেকে এখন যুক্তরাষ্ট্র আরও অনেক বেশি সুরক্ষিত।
মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে দূরত্ব তৈরি হয়েছিল ক্রিস্টজেন নিয়েলসেনের। এই কারণেই তিনি পদত্যাগ করেছে বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে অবৈধভাবে প্রবেশকারী অভিবাসীদের ঠেকাতে ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত অভিবাসন নীতির বাস্তবায়নে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন ক্রিস্টজেন নিয়েলসেন। সবচেয়ে বড় বিতর্কিত নীতির প্রতি পূর্ণ আনুগত্য থাকা এবং ব্যাপক চাপ নিয়ে দায়িত্ব পালন করা সত্ত্বেও নিয়েলসেনের কর্মদক্ষতা নিয়ে অসন্তুষ্ট ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।
২০১৭ সালের জানুয়ারিতে সাবেক হোমল্যান্ড সিকিউরিটির প্রধান জন কেলির স্থলাভিষিক্ত হয়েছিলেন ৪৬ বছর বয়সী ক্রিস্টজেন নিয়েলসেন।
-জেডসি
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
- শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯











