ট্রাম্পকে নির্জন কারাগারে রাখতে হবে: ম্যাক্সিন ওয়াটার্স
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫১ পিএম, ৩ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুধু ইমপিচ করলেই হবে না, তাকে নির্জন কারাগারে নিয়ে বন্দি করতে হবে বলে এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য ম্যাক্সিন ওয়াটার্স।
মার্কিন কংগ্রেসের এ সদস্য স্থানীয় সময় মঙ্গলবার এ মন্তব্য করেন। প্রেসিডেন্ট ট্রাম্পকে যেসব ডেমোক্র্যাট নেতা প্রথম থেকে ইমপিচ করার দাবি জানিয়ে আসছেন, ম্যাক্সিন ওয়াটার্স তাদের একজন।
মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্যদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ইমপিচমেন্টের তদন্ত শুরু করার পর ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এর পর সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে ম্যাক্সিন ওয়াটার্স এসব কথা বলেছেন।
প্রতিনিধি পরিষদের এ সদস্য বলেন, আমি কংগ্রেস সদস্যদের প্রতি আমার আহ্বান, ডোনাল্ড ট্রাম্পকে অশ্লীল কথা বলা থেকে আপনারা বিরত রাখুন এবং গোপন ত্যথফাঁসকারী ব্যক্তির বিরুদ্ধে মাস্তানের মতো ভাষা ব্যবহার করা থেকে বিরত রাখুন।
ম্যাক্সিন ওয়াটার্স বলেন, ট্রাম্পের জন্য শুধু ইমপিচমেন্ট যথেষ্ট নয়, তাকে নির্জন কারাগারেও দিতে হবে; তবে এ মুহূর্তে ইমপিচমেন্ট জরুরি।
আগামী ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে জো বাইডেন প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তিনি যেন প্রতিদ্বন্দ্বিতার মাঠে প্রশ্নের মুখে পড়েন এ জন্য ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনস্কিকে বাইডেন ও তার ছেলের বিরুদ্ধে তদন্ত শুরু করার জন্য চাপ সৃষ্টি করেছেন।
ট্রাম্প বলেছেন, এ ধরনের তদন্ত শুরু করলে ইউক্রেনকে সামরিক সহযোগিতা দেয়া হবে। ট্রাম্পের ওই গোপন তথ্যফাঁস করে দিয়েছেন একজন গোয়েন্দা। তার বিরুদ্ধে ব্যাপক ক্ষুব্ধ হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তাকে গুলি করে হত্যা করা উচিত বলেও তিনি মন্তব্য করেছেন।
-জেডসি
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ










