ট্রাম্পের নীতিতে মা থেকে বিচ্ছিন্ন শিশু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৩ পিএম, ১৯ জুন ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
আট মাস বয়সে মায়ের কোলে ফিরে তাকে আর চিনতেই পারেনি খুদে কনস্তানতিন। অভিবাসী নিয়ন্ত্রণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘জিরো টলারেন্স’ নীতির সব চেয়ে খুদে এই ‘শিকার’ মাত্র চার মাস বয়সে আলাদা হয়ে গিয়েছিল বাবা-মায়ের থেকে। মার্কিন সীমান্তে পরিবারের কাছ থেকে দুধের শিশুকে কেড়ে নিয়েছিলেন অভিবাসন কর্মীরা। বিশ্ব জুড়ে ব্যাপক সমালোচনার মুখে ট্রাম্প সে নীতি থেকে সরে এসেছেন। কিন্তু দেড় বছর বয়সে এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি শিশুটি।
সম্প্রতি একটি মার্কিন সংবাদপত্রের প্রতিবেদনে উঠে এসেছে কনস্তানতিনের কথা। ২০১৮ সালে রোমানিয়া থেকে মার্কিন সীমান্তে এসেছিল মুটু পরিবার। শিশুটির বাবা ভাসিলে ও মা ফ্লোরেনটিনা সংখ্যালঘু রোমা সম্প্রদায়ের মানুষ। দীর্ঘদিনের দাসত্ব, হিংসা, অভাব, বৈষম্যের হাত থেকে মুক্তি পেতে আমেরিকায় আশ্রয় নেওয়ার কথা ভাবে পরিবারটি। বাড়িঘর বিক্রি করে মেক্সিকোর উদ্দেশ্যে পাড়ি দেন তারা। পাচারকারীরা তাদের মার্কিন সীমান্ত পার করে দেওয়ার লোভ দেখায়। নতুন জীবন ও ভাল থাকার ইচ্ছে উপেক্ষা করতে না পেরে পাঁচ সন্তানের মধ্যে সব চেয়ে ছোট দু’টিকে নিয়ে যাত্রা শুরু করেন ভাসিলে ও ফ্লোরেনটিনা। কোলে-পিঠে যাচ্ছিল কনস্তানতিনও।
কিন্তু সীমান্তে যাওয়ার জন্য বাস ধরার পরেই আলাদা হয়ে যান ভাসিলে ও ফ্লোরেনটিনা। কনস্তানতিনকে নিয়ে সীমান্তে পৌঁছে যান ভাসিলে। সেখানে পৌঁছতেই কোনো ব্যাখ্যা ছাড়া শিশুটিকে কেড়ে নেন অভিবাসন কর্তৃপক্ষ। পরে ভাসিলে বলেছেন, ‘ওরা আমায় দু’মাস আটকে রেখেছিল। পুলিশ আমায় দিয়ে ঘর মোছাত। আমি নাগাড়ে কান্নাকাটি করতাম ছেলের জন্য। ওদের বলেছিলাম আমি ইংরেজি বুঝতেও পারি না, বলতে পারি না।’ অন্যদিকে, সন্তানসহ ফ্লোরেনটিনাকে রোমানিয়ায় ফেরত পাঠানো হয় সীমান্ত থেকেই।
ছেলেকে ফেরত পাওয়ার আশায় দিন গুনতে থাকেন ভাসিলে। তত দিনে মিশিগানে পালক পরিবারের কাছে পৌঁছে গিয়েছে খুদে কনস্তানতিন। নিরিবিলি এক গ্রামে আদরযত্নেই বড় হতে থাকে সে। তার সেই বড় হয়ে ওঠার মুহূর্তগুলির ভিডিও করতে থাকেন পালক মা। কনস্তানতিনের আট মাস বয়সে অভিবাসন সংক্রান্ত আদালত তাকে পরিবারের হাতে তুলে দেওয়ার অনুমতি দেয়। কিন্তু তত দিনে নিজের মাকে ভুলে গিয়েছে দুধের শিশু। মায়ের কোলে ফিরেও পালক মায়ের জন্য কান্না থামে না তার। সম্পূর্ণ অন্য পরিবেশে, অন্য ধরনের মানুষের মধ্যে এসে আতঙ্কে ভুগতে থাকে শিশুটি। দরিদ্র পরিবারটির চালচলন, পরিবেশ, দৈনন্দিনের লড়াইয়ে কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে সে। বর্তমানে দেড় বছরের বেশি বয়স হলেও এখনও বুলি ফোটেনি কনস্তানতিনের। একা হাঁটতেও শেখেনি সে।
কনস্তানতিন অবশ্য একা নয়। তথ্য বলছে, ট্রাম্পের নীতির জেরে ২০১৮ সালের এপ্রিল থেকে মে মাসের মধ্যে ১ হাজার ৯৫৫ জন শিশুকে বিচ্ছিন্ন করা হয়েছিল তাদের বাবা-মায়ের থেকে। পরে তারা পরিবারে ফিরলেও আতঙ্ক কাটেনি।
-জেডসি
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
- শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯











