ট্রাম্প আগের চেয়ে ভালো, তবে শঙ্কামুক্ত নন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩২ পিএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার
ট্রাম্প আগের চেয়ে ভালো, তবে শঙ্কামুক্ত নন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারিরীক অবস্থা আগর চেয়ে ভালো। তবে হোয়াইট হাউসের ডাক্তাররা বলেছেন, তিনি বিপদমুক্ত নন।
এদিকে শনিবার ট্রাম্প হাসপাতাল থেকে পোস্ট করা এক ভিডিওতে তার শারিরীক অবস্থার উন্নতির কথা জানিয়েছেন। তিনি শিগগীরই প্রচারণার কাজে মাঠে ফিরবেন বলেও আশা করেন।
তবে তিনি এও স্বীকার করেন, আগামী কয়েকদিন হবে খুবই কঠিন সময় এবং এ সময়টাই হবে আসল পরীক্ষা।
ওয়াশিংটনের কাছে ওয়ালটার রিড মিলিটারি মেডিকেল সেন্টার থেকে ট্রাম্প আরো বলেছেন, ভালো বোধ করিনি বলেই এখানে এসেছি। এখন অনেক ভালো আছি।
তিনি বলেন, আমাকে সুস্থ করতে সকলে প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন। আমি মনে করি শিগগিরই প্রচারণার কাজে ফিরে যেতে পারবো। যেভাবে শুরু করেছিলাম সেভাবেই শেষ করতে পারবো।
এদিকে শনিবার রাতে হোয়াইট হাউসের ডাক্তার সিন কনলে বলেন, ট্রাম্প এখনও বিপদমুক্ত নন। তবে ডাক্তাররা সতর্ক আশাবাদ ব্যক্ত করেছেন।
এদিকে অপর ডাক্তার সিন ডুলে বলেছেন, প্রেসিডেন্টের হার্ট, কিডনি ও লিভার স্বাভাবিক আছে।
হাসপাতালে নেয়ার আগে হোয়াইট হাউসে ট্রাম্পকে অক্সিজেন দিতে হয়েছিল বলে বিভিন্ন মার্কিন সংবাদ মাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তার ভিত্তিতে কনলে বলেন, হাসপাতাল কিংবা অন্যত্র কোথাও ট্রাম্পকে অক্সিজেন দিতে হয়নি।
উল্লেখ্য, বৃহস্পতিবার ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়ার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর