ঠাকুরগাঁওয়ের পাঁচ উপজেলায় বেড়েছে সরিষার আবাদ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৩ এএম, ৩০ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
ঠাকুরগাঁও সদর উপজেলা সহ রাণীশংকৈল , পীরগঞ্জ, হরিপুর, বালিডায়াঙ্গী,উপজেলায় বোরো ধান রোপণের আগেই কম সময়ে সরিষার ফসল ঘরে তোলা যায়। তাই বাড়তি ফসল হিসেবে তারা সরিষার আবাদ করছেন এখানকার কৃষকেরা ।
এদিকে চলতি বছর জেলায় রেকর্ড পরিমাণ জমিতে সরিষার আবাদ হয়েছে। বাজারে শর্ষের তেলের চাহিদা বেশি থাকায় গত বছরের চেয়ে এ বছর জেলায় অন্তত ৩ হাজার ৮৬৭ হেক্টরের বেশি জমিতে সরিষার চাষ হয়েছে।ছবি রাণীশংকৈল উপজেলা থেকে নেওয়া। অনুকূল আবহাওয়া, স্বল্প খরচ, কম পরিশ্রম ও বাজারে ভালো দাম পাওয়ায় ঠাকুরগাঁওয়ে জনপ্রিয় হয়ে উঠেছে সরিষা চাষ।
জেলার পাঁচটি উপজেলায় গত পাঁচ বছরের তুলনায় চলতি মৌসুমে সরিষার আবাদ বেড়েছে ৫৪ শতাংশ।ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, জেলায় ২০১৯-২০ রবি মৌসুমে সরিষার আবাদ হয়েছিল ১২ হাজার ৮২০ হেক্টর জমিতে। এ পরিমাণ জমি থেকে সরিষা উৎপাদন হয় ২২ হাজার ৩৩৩ টন। ২০২১ মৌসুমে চাষ হয়েছিল ১২ হাজার ৬৩৬ হেক্টর জমিতে। উৎপাদন হয়েছিল ১৯ হাজার ৬৯৮ টন। ২০২২ মৌসুমে চাষ হয়েছিল ১৩ হাজার ৩৭৪ হেক্টর জমিতে। উৎপাদন ছিল ২১ হাজার ১৭২ টন। ২০২৩ মৌসুমে চাষ হয়েছিল ১৫ হাজার ৯২৩ হেক্টর জমিতে। উৎপাদন হয় ২৪ হাজার ২০৩ টন। চলতি রবি মৌসুমে আবাদ হয়েছে ১৯ হাজার ৭৯০ হেক্টর জমিতে। এ থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩০ হাজার ৬৭৪ টন।কৃষক সাদেকুল ইসলাম বলেন, এক বিঘা খেতে সরিষা বিক্রি করলে প্রায় ২৪ থেকে ২৫ হাজার টাকা আয় হয়। এ পরিমাণ জমিতে সরিষা আবাদে খরচ হয় ৪ থেকে ৫ হাজার টাকা। তাই সরিষা আবাদ করে আমরা লাভবান হচ্ছি।
হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের কৃষক রাজনরায় বলেন, এবার দুই বিঘা জমিতে সরিষা আবাদ করেছি। বেশ ভালো ফুল ধরেছে। আশা করা যায় ফলন ভালো হবে।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম বলেন, ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে সরিষার আবাদ বাড়াতে কৃষকদের সার বীজ দিয়ে সহযোগিতা করা হচ্ছে। পাশাপাশি কৃষকদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি। ফলে এ বছর সরিষার ভালো ফলন হবে বলে আশা করছি।
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার



