ঠাকুরগাঁওয়ে বাস দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৭
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৪ পিএম, ২ আগস্ট ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁও সদর উপজেলায় নৈশ কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন পুরুষ, একজন নারী ও একজন শিশু রয়েছে। আহত হয়েছেন অন্তত ৩০ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
শুক্রবার সকালে উপজেলার ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের খোঁচাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জেলা সদরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, ঢাকা থেকে ‘ডিপজল এন্টারপ্রাইজ’ নামে একটি নৈশকোচ ঠাকুরগাঁও আসছিল। অপরদিকে ‘নিশাত এন্টারপ্রাইজ’ নামের একটি যাত্রীবাহী মিনিবাস রংপুর যাচ্ছিল। বড় খোঁচাবাড়ি এলাকায় বলাকা উদ্যানের সামনে একটি ভটভটি ও একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নৈশকোচ ও মিনিবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মিনিবাসের চালকসহ পাঁচজন মারা যান। আহত হন অন্তত ৩২ জন। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালে আরো দুজনের মৃত্যু হয়। বর্তমানে ২২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
-জেডসি
- নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২
- ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
- এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
- ডাবের পানি স্বাস্থ্যের জন্য এতটা কার্যকর কেন?
- ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক
- গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিবেন তারেক ও জাইমা
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০
- রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- ভোটের দিন পাঁচ ধরনের যানবাহন চলাচল নিষেধ
- ভুয়া ভোটের আশঙ্কা, নিকাব খুলে পরিচয় শনাক্তের দাবি
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- সাভার-আশুলিয়া: ফাঁকা সড়ক-মহাসড়ক
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী
- এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪
- সারা দেশে কড়া নিরাপত্তা, রাজধানীতে চেকপোস্ট ও টহল জোরদার
- এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
- বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু
- ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান
- ইউনূসের প্রস্তাবে হাদির স্ত্রী: নিজের যোগ্যতায় চাকরি নেব
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- ব্রাহ্মণবাড়িয়া ২: রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন










