ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ২২:০৯:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো

ডাক্তার ছাড়া অন্য কেউ সিজার করলে শাস্তির সুপারিশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:৫৫ পিএম, ২ এপ্রিল ২০১৮ সোমবার

দেশে ভুয়া ডাক্তার, অনিবন্ধিত ক্লিনিকের সংখ্যা আশংকাজনকভাবে বেড়ে যাওয়া ও ডাক্তার ছাড়াই সিজার করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সংসদীয় কমিটি।

 

নিবন্ধিত ও ডিগ্রীধারী ডাক্তার ছাড়া অন্য কেউ সিজার করলে তাদের গ্রেফতারের পাশাপাশি শাস্তি নিশ্চিত করার জন্য সুপারিশ করেছে সংসদীয় কমিটি। রোবাবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২১ তম বৈঠকে এ নিয়ে আলোচনা হয়।

 

বৈঠকে সভাপত্তিত্ব করেন কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, মো.আব্দুল ওদুদ, সেলিনা বেগম বৈঠকে অংশ নেন। 

 

বৈঠকে সভাপতি শেখ ফজলুল করিম সেলিম বাংলাদেশের সিজার ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ বিষয়ে মন্ত্রনালয়ের কাছে জানতে চাইলে মন্ত্রনালয়ের কর্মকর্তারা জানান, সাধারণত ১০ থেকে ১৫ শতাংশ সিজার স্বাভাবিক। কিন্তু আমাদের দেশে ৮০ থেকে ৮৬ শতাংশ সিজার হয় যা অস্বাভাবিক। এই অপ্রয়োজনীয় সিজারের সংখ্যা কিভাবে কমানো যায় সে বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নজরদারি বৃদ্ধির সুপারিশ করেছে কমিটি।