ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ২২:০৪:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো

ডাক্তার নেই, অটোয় সন্তান জন্ম

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:৩৩ এএম, ৩ এপ্রিল ২০১৮ মঙ্গলবার

হাসপাতালে ডাক্তার নেই৷ তাই অটোয় সন্তানের জন্ম দিলেন ভারতিয় এক নারী৷ ঘটনাটি ঘটেছে দেশটির ছড়িশগড় রাজ্যের রাজধানী রায়পুর থেকে ৩৫০ কিমি দূরে করিয়া জেলায়৷

 

প্রসব যন্ত্রণা ওঠায় ওই নারীকে অটোরিক্সা করে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু সেই সময় হাসপাতালে কোনও ডাক্তার ছিল না৷ সামান্য চিকিৎসা করার মতো কাউকে খুঁজে পাওয়া যায়নি৷ অন্য জায়গায় নিয়ে যাওয়ার মতো অবস্থা সেই সময় ছিল না তার৷ তাই ওই নারীর সন্তান জন্মের ভার পরিবারের সদস্যরাই নিজেদের কাঁধে তুলে নেন৷ তারাই যাবতীয় ব্যবস্থা নেন৷ শেষ পর্যন্ত অটোয় এক ফুটফুটে সন্তানের জন্ম দেন ওই নারী৷

 

এই ঘটনা আরও একবার ছড়িশগড়ের মতো রাজ্যের স্বাস্থ্যের বেহাল দশাকে প্রকট করে দিলো৷ এখনও ভারতের অনেক প্রত্যন্ত গ্রামে ডাক্তারদের দেখাই মেলে না৷ যার মাশুল গুণতে হয় রোগীদের৷



বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু’এর রিপোর্ট বলছে ভারতে প্রসবের সময় পাঁচ জন নারী মারা যায়৷ প্রতি বছর ৪৫ হাজার নারীর এভাবে মৃত্যু হয়৷ যা সারা বিশ্বের অনুপাতে ১৭ শতাংশ৷