ডা. আকাশের আত্মহত্যা: মিতুর রিমান্ড শুনানি কাল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৮ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার
ফাইল ছবি
চট্টগ্রামে ডা. মোস্তফা মোরশেদ আকাশকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গ্রেফতার স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুকে রিমান্ডে নেয়ার শুনানি হবে আগামীকাল সোমবার। চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালত শুনানির এই দিন ধার্য করেছেন।
মিতুকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন হেফাজতে নিতে শনিবার আদালতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পাঁচলাইশ থানার এসআই আবদুল কাদের।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী মো.শাহাবুদ্দিন আহমেদ জানান, সোমবার মিতুর রিমান্ড শুনানি হবে। এদিন পূর্বনির্ধারিত জামিন আবেদনেরও শুনানি আছে। তবে আগে রিমান্ড হলে জামিন শুনানি আর হবে না। আর রিমান্ড নামঞ্জুর হলে তখন জামিন শুনানি হবে।
বৃহস্পতিবার রাতে নগরীর নন্দনকাননে খালাতো ভাইয়ের বাসা থেকে মিতুকে গ্রেফতার করে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবদুল কাদের বলেন, এরই মধ্যে ডা. আকাশ এবং তার স্ত্রী মিতুর ব্যবহৃত মোবাইল ফোন দুটি জব্দ করা হয়েছে। এ মোবাইল দুটিতে কি কি আছে এবং এখান থেকে কিছু মুছে দেয়া হয়েছে কিনা তা দেখা হচ্ছে। ইতিমধ্যে আকাশের আত্মহত্যার ব্যাপারে বেশ কিছু তথ্য দিয়েছেন মিতু। এসব তথ্য যাচাই-বাছাই করাসহ বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে মিতুকে জিজ্ঞাসাবাদে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার











