ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ২৩:৪৩:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

ডাঃ জোহরার অবদান স্মরণীয় হয়ে থাকবে : শাজাহান খান

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:৫১ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার

নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান বলেছেন, চিকিৎসা সেবা বিশেষ করে গাইনী চিকিৎসায় ডাঃ জোহরা বেগম কাজীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। গাইনী চিকিৎসকদের কাছে তিনি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন।


আজ ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে ডা. জোহরা বেগম কাজীর দশম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।


অধ্যাপক ডাঃ জোহরা বেগম কাজী স্মৃতি উদযাপন পরিষদ এই আলোচনা সভার আয়োজন করে।



শাজাহান খান বলেন, ডা. জোহরা কাজী কুসংস্কার, ধর্মান্ধতার বেড়াজাল থেকে বেড়িয়ে এসে সমাজ সংস্কারক হিসেবে কাজ করেছন। তিনি উপমহাদেশের প্রথম বাঙালি মুসলিম নারী চিকিৎসা। এজন্য আমরা গর্বিত।

 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডঃ মো. মোজাম্মেল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট চক্ষু বিশেষঞ্জ অধ্যাপক সৈয়দ মোদাচ্চেছর আলী, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সিরাজুল হক খান, বিএমএ` র সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন, বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ জাতীয় অধ্যাপক শাহেলা খাতুন, বিএসএমএমইউ` র উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান, অধ্যাপক লতিফা সামসুদ্দিন ও বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক শেখ মুজিবর রহমান।