ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ১৪:২২:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

ডা. সংযুক্তা সাহার বিরুদ্ধে ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২৫ পিএম, ৬ জুলাই ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সংবাদ সম্মেলনে সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ায় ডা. সংযুক্তা সাহার নামে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ জুলাই) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে এ মামলা করা হয়েছে। আদালতে মামলাটি করেন সেন্ট্রাল হাসপাতালের এমডি ডা. মতিউর রহমান।

আদালত মামলাটি গ্রহণ করে পরবর্তী আদেশের জন্য দিন ধার্য রেখেছেন।
নানা বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে হাসপাতালের সুনাম ক্ষুন্ন করায় এ মামলা করা হয়েছে বলে জানান অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক।
এর আগে, গত ২২ জুন বক্তব্য প্রত্যাহার চেয়ে সংযুক্তা সাহাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।