ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ১০:৫৫:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে:পুলিশ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ডিজিটালাইজড হচ্ছে মাতৃত্বকালীন ভাতা বিতরণ কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:০৩ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার

ডিজিটালাইজড হচ্ছে মাতৃত্বকালীন ভাতা বিতরণ কার্যক্রম। সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগী নির্বাচন ও ভাতা প্রদানে বিশৃংখলা ও সংকট নিরসনে ডিজিটালাইজড কার্যক্রম হাতে নিয়েছে সরকার।


এই পদ্ধতিতে ইলেকট্রনিক ট্রান্সফারের মাধ্যমে সরাসরি সুবিধাভোগীদের কাছে ভাতা চলে যাবে। এ ক্ষেত্রে তারা কোন রকমের হয়রানীর শিকার হবে না।


বুধবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সভা কক্ষে অর্থ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে একটি যৌথ সভায় প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এ সব তথ্য জানান।


সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, অতিরিক্ত সচিব মিজানুর রহমান, অতিরিক্ত সচিব লায়লা জেসমিন, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আজিজুল আলম ছাড়াও অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব জাকির হোসেনের নেতৃত্বে একটি টিম উপস্থিত ছিলো।


মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন রকমের সামাজিক নিরাপত্তা কার্যক্রম বাস্তবায়ন করছে। মাতৃত্বকালীন ভাতা এর মধ্যে অন্যতম। অর্থ মন্ত্রণালয়ের স্ট্রেনদেনিং পাবলিক ফিন্যানশিয়াল ম্যানেজমেন্ট ফর সোশ্যাল প্রটেকশন (এসপিএফএমএসপি) প্রকল্পের মাধ্যমে দেশের ৭ উপজেলায় পরীক্ষামূলকভাবে ডিজিটাল পদ্ধতিতে মাতৃত্বকালীন ভাতা বিতরণ করা হবে।

এই বিভাগের জনপ্রিয়