ডিমের রেকর্ড বাড়তি দামে ভোগান্তিতে নিম্নআয়ের মানুষ
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১২ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
রাজধানীতে খুচরায় প্রতি হালি মুরগির ডিম বিক্রি হচ্ছে ৫০ টাকার বেশি দরে। যা মাস ব্যবধানে বেড়েছে ১৪ শতাংশ; আর বছর ব্যবধানে প্রায় ২৮ শতাংশ।
নিম্নআয়ের মানুষের প্রোট্রিনের চাহিদা মেটানোর পণ্যটির দাম হঠাৎ কেন বাড়ল? এতে কতটা লাভবান প্রান্তিক খামারিরা?-এসকল প্রশ্নের উত্তরে একতা প্লোট্রির মালিক আবু হোসেন বলেন, বর্তমানে মুরগীর খাবারের দাম বেড়ে যাওয়াতে এখন ডিমপ্রতি ১১টাকার উপরে খরচ হয়ে যায়। আমরা তো এখানে কিছুই করতে পারছি না।
খামারি থেকে ভোক্তার কাছে পৌঁছাতে অন্তত পাঁচ হাত ঘোরে ডিম। বর্তমানে এই বাজারে করপোরেট প্রতিষ্ঠানগুলোই সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।
খামারি ও পাইকাররা বলছেন, যারা মুরগীর খাবার উৎপাদন করে তারাই আবার মুরগী এবং ডিমের উৎপাদক। এর ফলে দেখা যায়, ডিম উৎপাদন করে কোন ক্ষতির সম্মুখীন হলে তখন তারা মুরগীর খাবারের দাম বাড়ায় দেয়। বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোই এগুলো করে। আর এক প্রতিষ্ঠান দাম বাড়ালে অন্যান্য করপোরেট প্রতিষ্ঠানগুলোও দাম বাড়িয়ে দেয়।
যদিও এই অভিযোগ মানতে নারাজ বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। উন্মুক্ত বাজার ব্যবস্থায় আস্থা রাখছেন সরকারের এই আমলা। তিনি জানান, লাভের অংশ যদি অনেকে বেড়ে যায় তবে তখন আমরা দাম নির্ধারণ করে দেই। মুরগীর খাবারের দাম বেড়ে যাওয়ার ব্যাপারে দেখতে হবে, যে কেন খামারিরা ন্যায্যমূল্যে খাবার পাচ্ছে না।
এক দিকে ডিমের রেকর্ড বাড়তি দামে ভোগান্তিতে নিম্নআয়ের মানুষ। অন্যদিক প্রান্তিক খামারিরা বলছেন, ডিম উৎপাদনে লোকসানে পড়ছেন তারা। বাজার স্থিতিশীল রাখতে খামার থেকে খুচরা পর্যায় পর্যন্ত সরকারের মূল্য নির্ধারণের দাবি, প্রান্তিক খামারিদের।
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা








