ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১২:৫৫:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৫

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৯ এএম, ১৭ অক্টোবর ২০২৫ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৫৫ জন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ২৪৯ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার।

এর বাইরে ঢাকা বিভাগে ১৮৭ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, বরিশাল বিভাগে ১৩১ জন, ময়মনসিংহ বিভাগে ২৪ জন, খুলনা বিভাগে ৫৮ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ২ জন নতুন করে ভর্তি হয়েছেন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছর এখন পর্যন্ত ২৪৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭ হাজার ৭৭০ জন।