ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ১৬:০৮:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০ নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি

ডেঙ্গুতে উপজেলা চেয়ারম্যানের স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২১ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার

ডেঙ্গুজ্বরে বান্দরবানের রুমা উপজেলা চেয়ারম্যানের স্ত্রী ডমেচিং মারমা বেবী (৩২) মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোর ৪টা ৫৭ মিনিটে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বেবী রুমা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি উহ্লাচিং মারমার স্ত্রী। তিনি উপজেলার সদর ইউনিয়নের সিংগুমপাড়ার বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েক দিন আগে শারীরিকভাবে অসুস্থবোধ করলে রুমার একটি ডায়াগনস্টিক সেন্টারে রক্ত পরীক্ষা করান বেবী। পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। এর পর তাকে চট্টগ্রামে নিয়ে সিএস‌সিআর নামে একটি বেসরকারি ক্লি‌নিকে ভর্তি করানো হয়। ওই ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তি‌নি মারা যান।

মৃত্যুকালে দুই ছেলে, স্বামী ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন বেবী।