ঢাকা, বুধবার ০৭, অক্টোবর ২০২৬ ১৩:২৮:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুর ধরন বদলেছে বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ `দেনমোহরের জন্য স্ত্রীকে হয়রানি করলে ক্ষতিপূরণ দিবে স্বামী` গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, গ্রেপ্তার ১ অনলাইনে প্রেমের ফাঁদ, ব্রিটেনে নতুন বাংলাদেশিদের আইনি ঝুঁকি বিশ্ববাজারে বাড়ল সোনার দাম

ডেঙ্গুর ধরন বদলেছে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৫ এএম, ৭ অক্টোবর ২০২৬ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ডেঙ্গু আক্রান্ত রোগীতে সয়লাব হাসপাতালগুলো। বেড ছাপিয়ে মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। চলতি বছর আগস্ট মাসে ডেঙ্গুতে যত রোগী আক্রান্ত হয়েছিল, তার দ্বিগুণ রোগী বেড়েছে সেপ্টেম্বর মাসে। আর আগস্টের চেয়ে সেপ্টেম্বরে মৃত্যু বেড়ে হয়েছে তিন গুণ।
এদিকে বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু তার ধরন বদলেছে। তারা বলছেন, ডেঙ্গুতে এখন আর টিপিক্যাল
লক্ষণগুলো অনেক ক্ষেত্রে প্রকাশ পায় না। ফলে মানুষ সাধারণ সর্দি-জ্বর ভেবে অবহেলা করে এবং হঠাৎ করে রোগী খারাপ হয়ে শকে চলে যায় এবং মৃত্যু বাড়ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, আগস্ট মাসে ডেঙ্গুতে মৃত্যু হয় ৪৩ জনের, আর সেপ্টেম্বরে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৪৮ জনে। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত রোগী আগস্টে ছিল ২০ হাজার ৫৩৬ জন, সেপ্টেম্বরে সেখানে রোগী বেড়ে হয়েছে ৪৩ হাজার ৭৭৪ জনে । আর অক্টোবরের চার দিনে আক্রান্ত রোগী হয়েছে ৬ হাজার ৮৩৮ জন এবং মৃত্যু হয়েছে ১৭ জনের।

বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, যারা ডেঙ্গুতে একবার আক্রান্ত হয়েছেন, তারা দ্বিতীয় বার ডেঙ্গু আক্রান্ত হলে, সেটা খুব মারাত্মক হয়। তিনি বলেন, ডেঙ্গু তার আচরণ বদলিয়ে ফেলেছে। ডেঙ্গুর সাধারণ যে লক্ষণগুলো সেটা অনেক সময় দেখা যায় না। দেখা যাচ্ছে সামান্য জ্বর, ১০১ বা ১০২ ডিগ্রি জ্বরে ডেঙ্গু হচ্ছে, হাইফিভার, গায়ে র‍্যাশ থাকছে না—এতে অনেকে অবহেলা করে, পরে দেখা যায় রোগী হটাৎ করে শকে চলে যাচ্ছে। এতে রোগীও ভোগে, চিকিৎসকরাও বিপদে পড়ে যায়।

যে কারণে সামান্য জ্বর-সর্দি-কাশি হলেও ডেঙ্গু টেস্ট করাতে হবে। দ্রুত রোগ শনাক্ত হলে চিকিৎসকের পরামর্শে চললে, রোগী খারাপের দিকে যাবে না। বিশেষ করে বাচ্চা, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবর্তী নারী বা যারা অন্য রোগে ভুগছেন, যেমন ক্যানসার, হার্টের, কিডনি, চোখের সমস্যা আছে। এসব বিষয়গুলো খেয়াল রাখলে ডেঙ্গুতে মৃত্যুর রেট কমিয়ে আনা সম্ভব। এই বিশেষজ্ঞ বলেন, আমরা চাই ডেঙ্গুতে যেন মানুষ আক্রান্ত না হয়। হাসপাতালগুলোতে রোগী দিয়ে সয়লাব, কোথাও বেড ফাঁকা নেই।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে,  এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬২ জনে । অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ হাজার ৪৫৮ জন।